ফ্রান্সে তীব্র দাবদাহের মধ্যে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানিতে ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। সপ্তাহান্তের শুরু থেকে এই প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার দেশটির ক্রীড়ামন্ত্রী মেরিনা ফেরারি এই তথ্য জানান।

সম্প্রচারমাধ্যম ফ্রান্স ইন্টারকে মেরিনা ফেরারি বলেন, ‘সপ্তাহান্তের শুরু থেকে প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।’
সম্প্রচারমাধ্যম বিএফএমটিভির তথ্য অনুযায়ী, দাবানলের উচ্চ ঝুঁকিতে রয়েছে ২৮টি অঞ্চল। বুধবার এই সংখ্যা বেড়ে ৩৪-এ দাঁড়াবে।
দেশটিতে ১৯৪৭ সালের পর সবচেয়ে উষ্ণ রাত রেকর্ড করা হয়েছে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রার জাতীয় সূচক ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিষেবা মেতেও-ফ্রান্সের বরাত দিয়ে বিএফএমটিভি জানায়, সোমবার ফ্রান্সের জাতীয় গড় তাপমাত্রা ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে নতুন মাসিক রেকর্ড গড়েছে।
মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির ৫৪টি অঞ্চলে লাল এবং ৩৫টি অঞ্চলে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ফ্রান্সের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশ তীব্র তাপমাত্রার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্যে বুধবার ও বৃহস্পতিবারের জন্য চরম তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে মেট অফিস। পূর্বাভাস অনুযায়ী, দেশটিতে জুনের সর্বকালের দৈনিক তাপমাত্রার রেকর্ড ভেঙে যেতে পারে।
স্পেনের বেশির ভাগ অংশে লাল ও কমলা সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা এমেট। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।
এছাড়া পর্তুগালের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে। ইতালির বেশ কয়েকটি শহরেও লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।
রয়্যাল মেটিওরোলজিক্যাল ইনস্টিটিউটের বরাতে সম্প্রচারমাধ্যম আরটিএল জানায়, মঙ্গলবার বেলজিয়ামজুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে। সপ্তাহের শেষের দিকে এটি ৩৩ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.