আপনি পড়ছেন

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আশুরার তাজিয়া মিছিলে দা-ছোরা, আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি
তাজিয়া মিছিল। ফাইল ছবি

মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলে অতীতে কিছু অংশগ্রহণকারী দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠির মতো অস্ত্রসদৃশ সামগ্রী বহন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ডিএমপি জানিয়েছে, মহররম উপলক্ষে কিছু স্থানে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন থাকলেও তা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই মিছিল চলাকালে এসব কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ব্যক্তি অস্ত্র বা অস্ত্রসদৃশ সামগ্রী বহন করতে পারবেন না। একইসঙ্গে আতশবাজি, পটকা কিংবা বিস্ফোরক জাতীয় কোনো উপকরণ ব্যবহারও করা যাবে না।

আইনশৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। পুলিশ বলেছে, জননিরাপত্তা

নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র আশুরা মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন। এ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শোক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাজিয়া মিছিল এবং বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.