ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের অনুমতি দেবে না ইরান, আলোচনায় নেই ক্ষেপণাস্ত্র ইস্যু
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে কোনো কথা হয়নি বলে স্পষ্ট করেছে ইরান। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করে।

ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই অন্তর্ভুক্ত ছিল না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার কোনো ইচ্ছা তেহরানের নেই বলে জানান এই মুখপাত্র। তিনি বলেন, ‘সংঘাতের সময় লক্ষ্যবস্তু হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমরা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা করছি না।’
সুইজারল্যান্ডে আইএইএ মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে যোগাযোগের খবরও অস্বীকার করেন বাঘাই। তিনি বলেন, ‘সুইজারল্যান্ডে আইএইএ মহাপরিচালকের সঙ্গে আমরা কোনো বৈঠক করিনি, আর আমাদের যেসব পারমাণবিক স্থাপনায় বোমা হামলা হয়েছে, সেগুলো পরিদর্শনেরও কোনো পরিকল্পনা নেই।’
ওয়াশিংটনের সঙ্গে চলমান সমঝোতার আওতায় ছাড় করা তহবিল ব্যবহারে ইরানের ওপর কোনো বিধিনিষেধ থাকবে আ বলেও জোর দেন এই মুখপাত্র। তিনি বলেন, ‘আমাদের যেসব জব্দ করা সম্পদ ছাড় করা হবে, তা ব্যবহারে আমরা মুক্ত এবং এর ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই।’
এদিকে, আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তার সরকারের প্রধান অগ্রাধিকার হলো ইরানি জনগণের অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। আন্তর্জাতিক আইন ও ইরানি জনগণের অধিকারের কাঠামোর মধ্যে থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বিধানগুলোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান তিনি। পেজেশকিয়ান বলেন, ‘এটি অর্জিত হলে এ অঞ্চলের অনেক সমস্যা কমে যাবে এবং আগ্রাসনকারীদের নিবৃত্ত করা সম্ভব হবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.