দ্রুতই ইইউতে ফিরতে পারে যুক্তরাজ্য
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক ব্রেক্সিট আলোচক মিশেল বার্নিয়ার ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাজ্য খুব দ্রুতই আবারও ইইউতে ফিরতে পারে। নিয়ন্ত্রক কাঠামোগত সামঞ্জস্য থাকার কারণে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার লন্ডনে ‘দ্য ইউকে ইন আ চেঞ্জিং ইউরোপ’ আয়োজিত ব্রেক্সিট বার্ষিকী সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বার্নিয়ার যুক্তরাজ্য ও নরওয়ের মতো ইইউর বাইরে থাকা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে নতুন একটি নিরাপত্তা ও প্রতিরক্ষা কাঠামোতে যুক্তরাজ্যের যোগ দেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন।
ইউরোপীয় অর্থনৈতিক নিরাপত্তার ওপর জোর দিয়ে বার্নিয়ার বলেন, ‘চীন বা যুক্তরাষ্ট্রের উপঠিকাদার না হয়ে আমাদের একসঙ্গে থাকাটা অত্যন্ত জরুরি।’
ইইউতে পুনরায় যোগদানের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে অস্বীকৃতি জানালেও তিনি বলেন, ‘এটি খুব অল্প সময়ের মধ্যেই হতে পারে।’
তবে তিনি জানান, পুনরায় যোগ দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের যেকোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে কারিগরি প্রক্রিয়ার চেয়ে বেশি সময় লাগতে পারে।
সদস্যপদের শর্তাবলি নিয়ে ইইউর দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি সতর্ক করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যুক্তরাজ্যের জন্য সুবিধা বেছে নেওয়ার কোনো সুযোগ থাকবে না।’
তিনি জানান, যুক্তরাজ্য দ্রুত ইইউতে ফিরতে পারলেও একক বাজারের চার স্বাধীনতার অবিভাজ্যতা নীতি মেনে চলতে হবে। এই চার স্বাধীনতার মধ্যে রয়েছে শ্রম, পুঁজি, পরিষেবা এবং পণ্যের অবাধ চলাচল।
এ বিষয়ে অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে কোনো ঝুঁকি নেব না।’
তবে ইইউর বাইরের দেশগুলোকে নিয়ে নিরাপত্তা সহযোগিতার জন্য একটি বৃহত্তর ইউরোপীয় কাঠামোর সম্ভাবনার দিকেও ইঙ্গিত করেন বার্নিয়ার।
তিনি বলেন, ‘আমি বর্তমান প্রতিষ্ঠানের পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য একটি ইউরোপীয় কাউন্সিল গঠনের প্রস্তাব করেছি। এটি ইচ্ছুক দেশগুলোর জোটের চেতনায় কাজ করবে এবং ব্রিটিশ সরকার ও অন্যান্যদের সঙ্গে মিলে ইউক্রেনকে সমর্থন করার ক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি এই পরিকল্পনায় প্রতিষ্ঠানের পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য একটি ইউরোপীয় কাউন্সিল গঠন করা বুদ্ধিমানের কাজ হবে। এটি এমন কিছু দেশের জন্য উন্মুক্ত থাকবে যারা ইইউর বাইরে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কিন্তু এখনও ইইউতে যোগ দেয়নি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.