পেনশন পেতে আর দৌড়ঝাঁপ নয়, চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন আবেদন ও মঞ্জুরি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করেছে সরকার।

নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অনলাইনে তাদের পেনশন আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং বারবার সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।
মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হয়ে আসছেন। নতুন অনলাইন ব্যবস্থা চালুর ফলে আবেদনকারীরা ঘরে বসেই তাদের পেনশন ফাইলের সর্বশেষ অবস্থা জানতে পারবেন, যা সময় ও খরচ—দুইই কমাবে।
তিনি বলেন, সেবাগ্রহীতারা যদি সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন, তাহলে তা দুর্নীতি কমানোর একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
নতুন ওপিটিএমএস ব্যবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
স্বয়ংক্রিয় এসএমএস অ্যালার্ট: কর্মকর্তা-কর্মচারীরা অবসরোত্তর ছুটি (পিআরএল) শুরুর ১১ মাস আগে স্বয়ংক্রিয়ভাবে বার্তা পাবেন।
রিয়েল-টাইম ট্র্যাকিং: অনলাইনে পেনশন ফাইলের বর্তমান অবস্থা সরাসরি দেখা যাবে।
মন্বিত তথ্যভান্ডার: আইবিএএস++ থেকে স্বয়ংক্রিয়ভাবে চাকরি ও আর্থিক তথ্য সংগ্রহ করা হবে, ফলে তথ্যগত ভুলের সম্ভাবনা কমবে।
হয়রানিমুক্ত সেবা: বিভিন্ন টেবিলে ফাইল নিয়ে ঘোরাঘুরি বা বারবার অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।
কর্মশালায় জানানো হয়, প্রথম পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরীক্ষামূলকভাবে সিস্টেমটি চালু হবে। পরবর্তীতে অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ সব মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠপর্যায়ের সরকারি দপ্তরে এটি সম্প্রসারণ করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং মহাহিসাব নিয়ন্ত্রক এস এম রেজভী।
অর্থ সচিব বলেন, অবসরের পর অনেক কর্মচারী অনিশ্চয়তা ও আর্থিক উদ্বেগে ভোগেন। ডিজিটাল এই ব্যবস্থার ফলে তাদের আস্থা বাড়বে এবং পেনশন প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ হবে।
অন্যদিকে মহাহিসাব নিয়ন্ত্রক এস এম রেজভী জানান, বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পেনশনের অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। নতুন ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে পেনশনের আগের ধাপগুলোও ডিজিটাল ও দ্রুততর হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.