আপনি পড়ছেন

ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সরকারি বৈঠকে নিজস্ব জাতীয় পতাকা না থাকায় আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের কাছে এই প্রতিবাদ লিপি পাঠায়।

সরকারি বৈঠকে পতাকা না থাকায় ইসরায়েলের কাছে বসনিয়ার প্রতিবাদ
ছবি - সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে বসনিয়ার প্রেসিডেন্সি সদস্য জেলজকা সিভিজানোভিচ ইসরায়েল সফর করেন। সেই সময় ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকগুলোতে বসনিয়া ও হার্জেগোভিনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত একমাত্র রাষ্ট্রীয় প্রতীক জাতীয় পতাকা অনুপস্থিত ছিল।

জাতীয় পতাকার পরিবর্তে সেখানে রিপাবলিকা শ্রপসকার একটি পতাকা এমনভাবে প্রদর্শন করা হয়, যা সরকারি রাষ্ট্রীয় প্রতিনিধিত্বের ধারণা তৈরি করেছিল। উল্লেখ্য, রিপাবলিকা শ্রপসকা হলো বসনিয়া ও হার্জেগোভিনার দুটি কাঠামোগত অংশের একটি।

এই ঘটনাকে বসনিয়া ও হার্জেগোভিনার সার্বভৌমত্ব, সাংবিধানিক আদেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতীকের প্রতি যথাযথ সম্মান দেখাতে ব্যর্থতা হিসেবে অভিহিত করে মন্ত্রণালয়। তাদের মতে, এই ধরনের অবহেলা দুই দেশের সম্পর্কের মধ্যে থাকা পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন ঘটায় না।

বসনিয়া ও হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সির সার্বীয় সদস্য সিভিজানোভিচ গত রোববার ও সোমবার ইসরায়েল সফর করেন। সেখানে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং পররাষ্ট্রমন্ত্রী গিডন সারের সঙ্গে বৈঠক করেন।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার বৈঠকগুলোর বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। সেসব ছবিতে বসনিয়া ও হার্জেগোভিনার রাষ্ট্রীয় পতাকার পরিবর্তে রিপাবলিকা শ্রপসকার পতাকা দেখা যায়।

এই সফর ঘিরে আরও একটি বিতর্কের সৃষ্টি হয়। এক্সে দেওয়া এক পোস্টে গিডন সার জানান, তিনি এবং সিভিজানোভিচ বসনিয়া ও হার্জেগোভিনায় খ্রিষ্টান সংখ্যালঘুদের সুরক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.