আপনি পড়ছেন

বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ৭৮.২২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঋণের পরিমাণ বৃদ্ধির ফলে আগামী বছরগুলোতে ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ আরও বাড়বে।

সংসদে অর্থমন্ত্রী: বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার
আমির খসরু মাহমুদ চৌধুরী

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, চলতি বছরের মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ২২৩ দশমিক ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থমন্ত্রী বলেন, মোট বৈদেশিক ঋণের মধ্যে ৬১ দশমিক ৯৭ শতাংশ কনসেশনাল (সহজ শর্তের) ঋণ এবং ৩৮ দশমিক ০৩ শতাংশ নন-কনসেশনাল (তুলনামূলক কঠিন শর্তের) ঋণ।

সংসদে দেওয়া বক্তব্যে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০১৫ সালে বাংলাদেশ নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর থেকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে সহজ শর্তের ঋণ পাওয়ার সুযোগ ধীরে ধীরে কমছে।

একই সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারের বৈদেশিক ঋণ গ্রহণের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভবিষ্যতে ঋণের কিস্তি ও সুদ পরিশোধে সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী বলেন, নতুন বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকার এখন আরও সতর্ক অবস্থান নিয়েছে। ঋণ প্রস্তাব এবং সংশ্লিষ্ট প্রকল্পগুলো নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে, যাতে উচ্চ সুদের ঋণ নিয়ে অপ্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন না করা হয়।

তিনি বলেন, যেসব প্রকল্পে উচ্চ অর্থনৈতিক রিটার্ন এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব রয়েছে, কেবল সেসব প্রকল্পের জন্যই বৈদেশিক ঋণ গ্রহণ বিবেচনা করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণে বাস্তবায়িত প্রকল্পগুলোর ক্ষেত্রে সময় ও ব্যয় বৃদ্ধির প্রবণতা কমাতে সরকার কঠোর নজরদারি শুরু করেছে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা যায়।

তিনি আরও বলেন, সরকারের মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশল হালনাগাদের কাজ চলছে। ঋণের স্থায়িত্ব ও সহনশীলতা মূল্যায়নের জন্য ‘ডেট সাসটেইনেবিলিটি অ্যানালাইসিস’ করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারের ঋণ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই করতে প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে কাজ শুরু হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.