তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রতিশ্রুতি চীনের
- Details
- by ২৪ ডেস্ক
তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পসহ বাংলাদেশের পানি সম্পদ উন্নয়ন, নদী খনন, নদীভাঙন প্রতিরোধ এবং সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বেইজিংয়ে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর টেকসই ব্যবস্থাপনা এবং পানি সম্পদ খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরেন।
তিনি দেশের নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেন।
বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচ এবং নদীভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, চীন পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং নদী ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছে, যা বাংলাদেশ কাজে লাগাতে পারে।
লি গোওইং ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত পানিসম্পদ সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, দুই দেশের মধ্যে এ খাতে বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক এবং গবেষণানির্ভর।
তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য চীন সফরের আমন্ত্রণ জানান এবং দক্ষতা উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন প্রতিরোধ, আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন। এ সময় উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনাকে জলবায়ু অভিযোজন ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে একমত হয়।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.