আপনি পড়ছেন

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার রোধে বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র প্রদান এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনাও সরকারের রয়েছে।

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ

বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। এর ফলে বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। তিনি জানান, বর্তমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দিয়ে পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে।

তিনি বলেন, মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, অথচ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। এ অবস্থায় তাদের কার্যকর অভিযান পরিচালনা করা কঠিন। তাই আইন সংশোধনের মাধ্যমে একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংশোধিত মাদক আইন সংসদে উপস্থাপনের প্রস্তুতি চলছে এবং চলতি অধিবেশনেই এটি উত্থাপিত হতে পারে।
মাদক মামলার দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। দেশের বিভিন্ন জেলায় আরও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে। এ অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে। তবে নিয়মিত আদালতেও এসব মামলার বিচার কার্যক্রম অব্যাহত থাকবে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।

এ ছাড়া বেসরকারি পর্যায়ে মাদক নিরাময় কার্যক্রমকে উৎসাহিত করতে ৭৩টি পুনর্বাসন কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, আইনগত সংস্কার, কঠোর প্রয়োগ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারের মাধ্যমে দেশে মাদকের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.