আপনি পড়ছেন

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ১৮৮ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার এই কম্পনে রাজধানী কারাকাস থেকে লা গুয়াইরা পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বুধবার আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে অনেক ভবন ধসে পড়ায় এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড রাজধানী, প্রাণহানি বেড়ে ১৮৮
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কারাকাসের রাস্তায় একটি ধসে পড়া ভবনের সামনে ভিড় করেছেন স্থানীয়রা

বৃহস্পতিবার সকালেও ভেনেজুয়েলার রাজধানীতে শোক ও আতঙ্কের পরিবেশ বিরাজ করতে দেখা যায়। রাজধানী কারাকাসের আলতামিরা, লস পালোস গ্র্যান্ডেস এবং এল পারাইসোর মতো এলাকাগুলোতে কয়েক ডজন পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে। ঘরবাড়ি হারানো এবং ধসে পড়ার আতঙ্কে থাকা বহু মানুষ খোলা চত্বরে রাত কাটিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেক অফিস ভবন ব্যবহারের উপযোগী আছে কি না তা পরীক্ষা করে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভূমিকম্পের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে ৪৫ বছর বয়সী ইউনিস আরিয়াস বলেন, ভবনগুলোর কাঁপুনি ও স্তম্ভের গর্জন সত্যিই খুব ভয়ংকর ছিল। লা ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে ফেরার পথে তিনি এই কম্পন টের পান। ইউনিস জানান, ভূমিকম্পের সময় তার মনে হয়েছিল ভবনটি ধসে পড়বে এবং তার অ্যাপার্টমেন্টের টেলিভিশন ও আসবাবপত্র সব ভেঙে পড়তে শুরু করে, যা ছিল বর্ণনাতীত। আতঙ্কে নিজেকে শান্ত করতে তিনি গাড়িতেই কয়েক ঘণ্টা বসে ছিলেন।

এদিকে চাকাও এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী আলেহান্দ্রো সান ক্রিস্টোবাল জানান, কম্পন শুরু হলে তিনি ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না এবং রাস্তায় গাড়িগুলোকে দুলতে দেখেন। তার ভাষ্যমতে, ভূমিকম্পের সময়কার শব্দ ছিল অনেকটা লোকোমোটিভ ট্রেনের মতো এবং চারপাশ ধুলোয় অন্ধকার হয়ে গিয়েছিল। ৫২ বছর বয়সী মারিয়া গঞ্জালেসও একই রকম আতঙ্কের কথা জানান। তিনি বলেন, কম্পন শুরু হওয়ার পর তিনি রাত ৩টা পর্যন্ত রাস্তায় ছিলেন এবং মানুষজনকে কান্নাকাটি করতে দেখেছেন।

লা গুয়াইরাসহ অন্যান্য শহরগুলোতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভূমিকম্পের পর আরও ১০টির বেশি পরাঘাত বা আফটারশক অনুভূত হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। ভেনিজুয়েলা দুটি টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত হওয়ায় দেশটিতে মাঝে মাঝে কম্পন অনুভূত হলেও এবারের মতো ভয়াবহ পরিস্থিতি আগে দেখা যায়নি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.