আপনি পড়ছেন

প্রয়াত জেফরি এপস্টিন সম্পর্কিত গোপন নথিগুলোর সম্পূর্ণ অংশ প্রকাশের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। অন্যথায় এসব তথ্য কেন গোপন রাখা হয়েছে, মার্কিন বিচার বিভাগকে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক এমেট সুলিভান এই নির্দেশ দেন এবং আগামী ২ জুলাইয়ের মধ্যে সরকারকে তা পালনের সময় বেঁধে দিয়েছেন।

এপস্টাইন কাণ্ডের নথিপত্র প্রকাশের নির্দেশ আদালতের
জেফরি এপস্টিনের নাম লেখা একটি ফাইলের ওপর রাখা বেশ কিছু নথিপত্র

সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের বিরুদ্ধে নথিগুলো নিয়মবহির্ভূতভাবে সম্পাদনা বা গোপন করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। বিতর্কিত এসব নথির মধ্যে রয়েছে প্রেরক বা প্রাপকের নাম গোপন করা আটটি ইমেইল, সম্ভাব্য সহযোগীদের নাম মুছে ফেলা এপস্টিনের একটি খসড়া অভিযোগপত্র এবং ২০১৯ সালের একটি ইমেইল যেখানে পরিচয় গোপন রাখা বেশ কয়েকজন সহযোগীর কথা উল্লেখ রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অসমর্থিত অভিযোগের সারসংক্ষেপ হিসেবে এফবিআইয়ের তৈরি করা নথির পেছনের সাক্ষাৎকারগুলোও প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারক সুলিভান। আর যদি প্রকাশ করা না যায়, তবে কেন তা সম্ভব নয়, তারও ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ছাড়া ইতোমধ্যে প্রকাশিত এপস্টিন ফাইলগুলোতে কোথায় কোথায় তথ্য গোপন করা হয়েছে, তার একটি তালিকা জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। বিচার বিভাগের এই নথিগুলো পরিচালনা নিয়ে কয়েক মাস ধরে চলা বিতর্কের পর এই রায় এল। গত ডিসেম্বর থেকে ছবি, ইমেইল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিসহ লাখ লাখ পৃষ্ঠা প্রকাশ করা হয়েছে।

গত এপ্রিলে স্বাধীন সাংবাদিক ও আইনি বিশ্লেষক কেটি ফাং মামলাটি দায়ের করেন। তিনি বলেন, তথ্য গোপন করার এই পদক্ষেপ ফেডারেল আইনের ‘নির্লজ্জ, মর্মান্তিক এবং চলমান লঙ্ঘন।’

৪৮ পৃষ্ঠার এক মতামতে বিচারক সুলিভান জানান, অপ্রকাশিত নথির বিষয়ে মামলা করার অধিকার ফাংয়ের রয়েছে এবং তথ্য অধিকার আইন এক্ষেত্রে পর্যাপ্ত প্রতিকার প্রদান করে না।

ফাংয়ের আইনজীবী ব্রেন্ডান ব্যালু বলেন, ‘সরকার ভেবেছিল তারা নিজেদের আইন উপেক্ষা করে বিচারকের আদেশ উড়িয়ে দিতে পারবে।’

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.