তীব্র ড্রোন হামলার মাঝেই ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার রাশিয়া ও ইউক্রেন নিজেদের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। তবে একই দিনে উভয় দেশ একে অপরের ভূখণ্ডে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন এবং রাশিয়ার মানবাধিকার বিষয়ক কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা তাদের নিয়ে কাজ করছেন।
বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘আমরা রুশ বন্দিদশা থেকে ইউক্রেনীয়দের দেশে ফিরিয়ে আনা অব্যাহত রেখেছি। আজ ১৬০ জন সেনাসদস্যকে বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের সবাই ২০২২ সাল থেকে বন্দি ছিলেন।’
অন্যদিকে, শুক্রবার উভয় দেশই রাতের আঁধারে হওয়া বিমান হামলা নিয়ে একে অপরকে দোষারোপ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা ১২টি অঞ্চলসহ আজভ সাগর, কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের ওপর দিয়ে আসা ৬৬০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে জানান, রুশ রাজধানীর দিকে আসা ৪৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া তুলা অঞ্চলের গভর্নর দিমিত্রি মিলিয়ায়েভ জানান, শচোকিনস্কি জেলায় এক ব্যাপক ড্রোন হামলায় একজন আহত এবং একটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা রাশিয়ার ছোড়া ১৮৯টি ড্রোনের মধ্যে ১৭৭টি এবং সাতটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি ভূপাতিত করেছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, রাজধানীতে হামলায় দুজন আহত হয়েছেন এবং একটি গুদামে আগুন লেগেছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ (ডিএসএনএস) জানিয়েছে, আগুন নেভানো সম্ভব হয়েছে।
এছাড়া জাপোরিঝিয়া শহরে রুশ ড্রোন হামলায় তিনজন আহত এবং বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও নিশ্চিত করেছে ডিএসএনএস। নিপ্রোপেত্রোভস্ক, ওডেসা, পোলতাভা এবং সুমি অঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ পঞ্চম বছরে পদার্পণ করেছে। চলমান এই সংঘাতের কারণে উভয় দেশের দেওয়া এসব তথ্যের স্বাধীন সত্যতা যাচাই করা কঠিন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.