আপনি পড়ছেন

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর নিখোঁজ প্রায় ৫০ হাজার মানুষের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। একটি সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৬০০ জন নিখোঁজের তথ্য নথিভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা সম্ভব না হলে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর শঙ্কা
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যায় পরপর দুবার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫। শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫৮৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ভূমিকম্পে আহত হয়েছেন ২ হাজার ৯৮০ জন।

সরকারি হিসাবে এখন পর্যন্ত আটটি হাসপাতাল ও রেডক্রস ভবনসহ অন্তত ২৫০টি বহুতল ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ফরাসি দূতাবাস ভবনটিও এই ধ্বংসলীলা থেকে রক্ষা পায়নি। আধুনিক ইতিহাসে ভেনেজুয়েলায় এটিই সবচেয়ে বড় ভূমিকম্প হিসেবে চিহ্নিত হচ্ছে। এর আগে ১৯৬৭ সালে দেশটিতে বড় ধরনের ভূমিকম্পে ২৪০ জন প্রাণ হারিয়েছিলেন।

উপকূলীয় শহর লা গুয়ারা ও মোরনসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বর্তমানে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ফায়ার সার্ভিস ও সেনাসদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ খালি হাতেই ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন। অনেক স্থানে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় স্বজনদের সন্ধানে সাধারণ মানুষ দিশাহারা হয়ে পড়েছেন।

এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জন্য ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছেন। মেক্সিকোর উদ্ধারকারী দল ইতিমধ্যে কারাকাস পৌঁছেছে এবং চিলি থেকেও বিশেষায়িত দল রওনা হয়েছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান টম ফ্লেচার জানিয়েছেন, আন্তর্জাতিক এই উদ্ধার তৎপরতা সমন্বয়ে কাজ করছে সংস্থাটি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.