বিশ্বকাপের ইতিহাসে ৩০ বছর পর প্রথমার্ধেই হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়েছেন ওসমানে দেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ডের বিধ্বংসী নৈপুণ্যে বিরতিতে যাওয়ার আগেই নরওয়ের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়েছে ফ্রান্স। ১৯৯৪ সালের পর এই প্রথম কোনো ফুটবলার বিশ্বকাপের প্রথমভাগেই হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলেন।

বিশ্বকাপে দেম্বেলের বিধ্বংসী হ্যাটট্রিক, প্রথমার্ধেই বিধ্বস্ত নরওয়ে
ওসমান দেম্বেলে

ম্যাচ শুরুর আগে একাদশে ১০টি পরিবর্তন নিয়ে মাঠে নামে নরওয়ে। তবে আর্লিং হালান্ডবিহীন দলটি শুরু থেকেই ফরাসিদের গতিময় ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে। ম্যাচের প্রথম মিনিটেই কিলিয়ান এমবাপ্পের একটি জোরালো শট গোলবারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের রক্ষণভাগ সামলাতে হিমশিম খেলেও ম্যাচের ৩২ মিনিটের মাথায় নিজের তৃতীয় গোলটি পূর্ণ করেন ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে।

এর আগে ম্যাচের ৭ মিনিটে এমবাপ্পের পাস থেকে ডি বক্সের ভেতর থেকে নিখুঁত শটে প্রথম গোলটি করেন দেম্বেলে। ১৩ মিনিটে মাইকেল ওলিসের একটি আক্রমণ নরওয়ের ডিফেন্ডাররা প্রতিহত করলেও ২০ মিনিটে ওলিস ও এমবাপ্পের সহায়তায় ডি বক্সের অনেক দূর থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। অবশ্য কিক অফের পরপরই শেলডেরাপের পাস থেকে গোল করে নরওয়ের হয়ে ব্যবধান কমান আজগার্ড।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল ফ্রান্স। ৪২ ও ৪৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ডুয়ের এবং জুলস কুন্ডে। এমবাপ্পে ও ওলিসের তৈরি করা একাধিক সুযোগ কাজে লাগাতে না পারায় প্রথমার্ধ শেষে ৩-১ ব্যবধানে সন্তুষ্ট থাকতে হয় ফরাসিদের। পুরোটা সময় আধিপত্য বজায় রেখে বিরতিতে যায় তারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.