আপনি পড়ছেন

জুলাই গণ-আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত গুলিবর্ষণ ও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানসহ তিন পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় আরও দুই পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

রামপুরায় জুলাই হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনারসহ ৩ জনের সর্বোচ্চ সাজা
এজলাস কক্ষ

রবিবার (২৮ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।

এ ছাড়া রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার এবং এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার বর্তমানে গ্রেপ্তার অবস্থায় কারাগারে রয়েছেন। বাকি চার আসামি পলাতক।

আজ সকাল ১১টা ৪৮ মিনিটে ট্রাইব্যুনালে রায় পাঠ শুরু হয়। রায় ঘোষণার আগে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের অনুমতি চান। ট্রাইব্যুনাল অনুমতি দিলে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।

রায় ঘোষণার শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরেন। এরপর বিচারক মোহিতুল হক এনাম অভিযোগপত্র পাঠ করেন এবং বিচারক শফিউল আলম মাহমুদ চূড়ান্ত আদেশ ঘোষণা করেন। এর আগে সকাল ১১টা ৩৫ মিনিটে একমাত্র গ্রেপ্তার আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আদালতে হাজির করা হয়।

মামলার প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলির হাত থেকে বাঁচতে আমির হোসেন রাজধানীর বনশ্রী-মেরাদিয়া সড়কসংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন। পুলিশ তাকে ধাওয়া করে ভবনে উঠে যায়।

একপর্যায়ে তিনি ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান।

একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। ওই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.