আপনি পড়ছেন

দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের সেচ ও পানির সমস্যা নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের পাশাপাশি বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষি সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর
তারেক রহমান

জাতীয় সংসদ ভবনে সোমবার ২০২৬-২৭ অর্থবছর এর প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব পরিকল্পনার কথা জানান। উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির অধিকার রক্ষায় এই মহাপরিকল্পনা জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। বাজেট অধিবেশন চলাকালে তিনি দেশের অর্থনীতি, কৃষি ও শিক্ষা খাতের দীর্ঘমেয়াদি রূপরেখা তুলে ধরেন।

কৃষি ও সেচব্যবস্থার আধুনিকায়নে আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। ইতোমধ্যে বিগত তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে। দেশের অনেক এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা থাকলেও শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

কৃষকদের আর্থিক সুরক্ষা দিতে সরকার গঠনের প্রথম সপ্তাহেই ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছর এর মধ্যে প্রায় ৪৩ লাখ কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি আড়াই হাজার টাকাসহ মোট ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন।

চলচ্চিত্র, ডিজিটাল কনটেন্ট ও সফটওয়্যারসহ উদীয়মান খাতগুলোকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’র আওতায় এনে অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রীড়াবিদদের জন্য প্রথমবারের মতো ‘জাতীয় সম্মানী কাঠামো’ চালুর পাশাপাশি জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে স্বতন্ত্র বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’র আদলে নতুন ক্রীড়া কর্মসূচি শুরু হবে।

প্রবাসীদের সরকারি সেবা সহজ করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শিক্ষা খাতেও সংস্কারের কথা জানান প্রধানমন্ত্রী।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.