আপনি পড়ছেন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঘোষিত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেলের মূল বেতন কার্যকর হতে পারে। তবে নতুন ভাতা কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে।

জুলাই থেকেই নতুন পে-স্কেলে বেতন, ভাতা পেতে আরও এক বছর অপেক্ষা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুরুতে নতুন বেতনকাঠামো তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব থাকলেও বাস্তব জটিলতা বিবেচনায় এখন দুই ধাপে কার্যকরের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় বেতন বৃদ্ধির হার কিছুটা কমানো হতে পারে বলেও জানা গেছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষণা দিয়েছিলেন, দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো চালু করা হবে। মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র জানায়, বাস্তবায়ন কমিটির প্রাথমিক সুপারিশে ২০২৬ সালের ১ জুলাই কমিশনের প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ, ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা চালুর প্রস্তাব ছিল। তবে হিসাব-নিকাশে দেখা যায়, বার্ষিক ইনক্রিমেন্টের কারণে অনেক কর্মচারীর বর্তমান মূল বেতন এমন অবস্থায় রয়েছে যে ৫০ শতাংশ বাস্তবায়ন করলে প্রত্যাশিত সুবিধা মিলবে না। এমনকি কিছু ক্ষেত্রে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়।

এ অবস্থায় পরিকল্পনা পরিবর্তন করে আগামী জুলাই থেকেই নতুন মূল বেতন কার্যকর এবং পরবর্তী অর্থবছর থেকে ভাতা চালুর সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, সরকারের আর্থিক সক্ষমতা থাকলে পুরো পে-স্কেল একবারেই বাস্তবায়ন করা সম্ভব হতো। তবে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়ন একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত হতে পারে। একই সঙ্গে তিনি সরকারি কর্মচারীদের রাজস্ব আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন বেতনকাঠামো পর্যালোচনায় গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, স্বাস্থ্যসেবা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক বেতনকাঠামোর কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু সরকারি প্রজ্ঞাপন জারির অপেক্ষা।

বর্তমানে অষ্টম জাতীয় বেতনকাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা। নবম বেতন কমিশন তা যথাক্রমে ২০ হাজার এবং ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করেছে। কমিশনের হিসাব অনুযায়ী, এই সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে জনপ্রশাসন খাতে মোট বরাদ্দ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দের তুলনায় ৫৪ হাজার ৫৭২ কোটি টাকা বেশি। অর্থ বিভাগের কর্মকর্তাদের মতে, এই অতিরিক্ত অর্থের বড় অংশ সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের ব্যয় মেটানোর জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

এদিকে, নতুন পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেট ঘাটতি এবং সামষ্টিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.