যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে নাটকীয় এক ম্যাচে জাপানকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে পা রেখেছে ব্রাজিল। প্রথমে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের ম্যাজিকে ২-১ ব্যবধানের জয় তুলে নেয় কার্লো আনচেলত্তির দল। এই জয়ের মাধ্যমে ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমে গোল হজম করেও ম্যাচ জেতার এক অনন্য কীর্তি গড়ল সেলেসাওরা। এর আগে সর্বশেষ ২০০২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছিল পাচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২৪ বছর পর অবিশ্বাস্য প্রত্যাবর্তন: জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ছবি - সংগৃহীত

ম্যাচের প্রথমার্ধে মাঠের খেলায় বেশ অগোছালো ছিল লাতিন আমেরিকার দলটি। সেই সুযোগে ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোল করে এশিয়ান পরাশক্তি জাপানকে এগিয়ে দেন সানো। মাঝমাঠে দানিলোর ভুলে বল পেয়ে কাসেমিরোকে পেছনে ফেলে দূরপাল্লার শটে আলিসনকে পরাস্ত করেন এই জাপানি মিডফিল্ডার। প্রথমার্ধে বল দখলে ব্রাজিল বেশ এগিয়ে থাকলেও জাপানের জমাট রক্ষণের কারণে সমতায় ফিরতে পারেনি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়াতে কৌশল বদলান কোচ আনচেলত্তি। লুকাস পাকেতার জায়গায় মাঠে নামানো হয় তরুণ তুর্কি এন্দ্রিককে। আক্রমণের ধারাবাহিকতায় ৫৬ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। কর্নার থেকে উড়ে আসা বলে দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করে দলকে সমতায় ফেরান অভিজ্ঞ কাসেমিরো। এর কিছুক্ষণ পর ভিনিচিয়াস জুনিয়রের একটি শট পোস্টে লেগে ফিরে আসলে লিড নেওয়া থেকে বঞ্চিত হয় ব্রাজিল।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছিল, ঠিক তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে বা ৯৬ মিনিটে দৃশ্যপটে হাজির হন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ব্রুনো গিমারায়েসের বাড়ানো চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে জাপানি ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান বদলি হিসেবে নামা এই ফরোয়ার্ড। এই নাটকীয় জয়ে বিদায় নিশ্চিত হয় জাপানের। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ নরওয়ে অথবা আইভরি কোস্ট।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.