আপনি পড়ছেন

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। এই প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
হাসানুল হক ইনু

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণা উপলক্ষে দুপুরে হাজতখানা থেকে হাসানুল হক ইনুকে এজলাসে তোলা হয়। এজলাসে তোলার সময় তিনি পুলিশকে তার হাত ধরতে নিষেধ করেন। এরপর তিনি আসামির কাঠগড়ায় বসে আদালতের রায় শোনেন।

এর আগে গত ২২ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য আজকের দিনটি নির্ধারণ করেছিলেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের দীর্ঘ শুনানি শেষে গত ১৪ মে আদালত মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছিলেন। ওইদিন উভয় পক্ষের আইনজীবীরা আদালতে নিজ নিজ পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেন, আসামির বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তারা আদালতে হাসানুল হক ইনুর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিলেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে তার সম্পূর্ণ খালাস প্রার্থনা করেছিলেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.