আপনি পড়ছেন

সাইবার সুরক্ষা আইন থেকে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত অপরাধের বিধান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় সংসদে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ পাসের জন্য উত্থাপন করা হয়েছে, যার মাধ্যমে বর্তমান আইনের ২০ নম্বর ধারা পুরোপুরি বিলুপ্ত করা হচ্ছে।ৎ

সাইবার আইনে বড় পরিবর্তন, বাতিল হচ্ছে জুয়া-সংক্রান্ত ধারা
প্রতীকী ছবি

মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিলটি উপস্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বর্তমান সাইবার সুরক্ষা আইনের ২০ নম্বর ধারায় অনলাইন বা সাইবার স্পেসে জুয়া পরিচালনা, জুয়ার জন্য অ্যাপ, ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি ও পরিচালনা, জুয়ায় অংশগ্রহণ, সহযোগিতা কিংবা প্রচারণাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

সংশোধনী বিল পাস হলে এসব অপরাধ আর সাইবার সুরক্ষা আইনের আওতায় বিচার হবে না। ফলে এ আইন থেকে এক কোটি টাকা পর্যন্ত জরিমানা ও কারাদণ্ডের বিধানও বাদ যাবে।

মন্ত্রী বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, সাইবার সুরক্ষা আইন মূলত দেশের ডিজিটাল পরিসরকে নিরাপদ রাখার জন্য প্রণয়ন করা হয়েছিল। তবে অনলাইন ও অফলাইন—উভয় ধরনের জুয়া এবং বেটিং-সংক্রান্ত অপরাধ মোকাবিলায় সরকার এখন পৃথক ও আরও কার্যকর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ নামে একটি স্বতন্ত্র আইন প্রণয়নের কাজ করছে। নতুন আইনে জুয়া-সংক্রান্ত অপরাধ ও শাস্তির বিষয়গুলো বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের মতে, একই অপরাধ একাধিক আইনের আওতায় রাখলে আইনি জটিলতা ও ব্যাখ্যার অসঙ্গতি তৈরি হতে পারে। সে কারণেই সাইবার সুরক্ষা আইন থেকে জুয়া-সংক্রান্ত ধারাটি বাদ দিয়ে বিষয়টি নতুন আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংসদে বিলটি পাস হওয়ার পর সংশোধিত আইন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.