সঞ্চয়পত্রে আগের হারই বহাল, নতুন প্রজ্ঞাপন জারি
- Details
- by ২৪ ডেস্ক
সরকার চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর—এই ছয় মাসের জন্য জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সব সঞ্চয় কর্মসূচির মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে নতুন কোনো হার কার্যকর হচ্ছে না; আগের মতোই মুনাফা পাবেন সঞ্চয়পত্রের বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সরকারি ঋণ ও আর্থিক সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সহকারী সচিব ফারহানা জাহান উপমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে যে সুদহার কার্যকর ছিল, একই হার ও একই শর্ত আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে মেয়াদ ও বিনিয়োগের ধরনভেদে সর্বোচ্চ ১১ দশমিক ৮২ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত মুনাফা পাওয়া যাবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বছরে দুই দফায় সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করা হয়। প্রথম দফা ১ জানুয়ারি থেকে ৩০ জুন এবং দ্বিতীয় দফা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকে।
তবে চলতি বছরে সরকার নতুন কোনো পরিবর্তন আনেনি। ফলে ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়া মুনাফার হারই অব্যাহত থাকছে।
চলতি বছরের শুরুতে, ১ জানুয়ারি থেকে পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাত্র চার দিনের মাথায় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের হার পুনর্বহাল করা হয়। এবারও সেই হারই বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান নীতিমালা অনুযায়ী সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুই ভাগে ভাগ করা হয়েছে— ৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারী এবং ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগকারী।
বিনিয়োগের পরিমাণ অনুযায়ী দুই শ্রেণির জন্য মুনাফার হারে সামান্য পার্থক্য রয়েছে।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা পঞ্চম বছরে সর্বোচ্চ ১১.৮৩ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ হার ১১.৮০ শতাংশ।
তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র: প্রথম শ্রেণির বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ১১.৮২ শতাংশ। দ্বিতীয় শ্রেণির জন্য সর্বোচ্চ ১১.৭৭ শতাংশ।
পেনশনার সঞ্চয়পত্র: এ খাতে সর্বোচ্চ মুনাফা ১১.৯৮ শতাংশ, যা বিদ্যমান স্কিমগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
পরিবার সঞ্চয়পত্র: প্রথম শ্রেণির বিনিয়োগকারীরা সর্বোচ্চ ১১.৯৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন। দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে সর্বোচ্চ ১১.৮০ শতাংশ।
পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট: প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ ১১.৮২ শতাংশ। দ্বিতীয় শ্রেণির জন্য সর্বোচ্চ ১১.৭৭ শতাংশ।
মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের আয়েও কোনো পরিবর্তন আসছে না। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং নির্দিষ্ট আয়ের ওপর নির্ভরশীল মানুষের জন্য এটি স্বস্তির খবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অর্থনীতিবিদদের মতে, মূল্যস্ফীতির চাপ ও সরকারের ঋণ ব্যবস্থাপনার ভারসাম্য বিবেচনায় আপাতত মুনাফার হার স্থিতিশীল রাখার নীতিই অনুসরণ করছে সরকার। আগামী বছরের শুরুতে অর্থনৈতিক পরিস্থিতি ও বাজারের অবস্থার ওপর ভিত্তি করে এ হারে পরিবর্তন আনা হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.