সরকারি নিয়োগ-পদোন্নতি কার্যক্রমে বাড়ল সম্মানী
- Details
- by ২৪ ডেস্ক
সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরসমূহে নিয়োগ এবং পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের নতুন হার নির্ধারণ করেছে সরকার। নতুন পরিপত্রে কয়েকটি ক্ষেত্রে সম্মানী বাড়ানো হয়েছে, কিছু নতুন ব্যয় খাত যুক্ত করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে আগের হার বহাল রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগ এ-সংক্রান্ত পরিপত্র জারি করে। এতে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম। পরিপত্র জারির দিন থেকেই নতুন হার কার্যকর হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২০ অক্টোবর জারি করা আগের পরিপত্র বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভায় ৬ হাজার টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞরা প্রতিদিন ৬ হাজার টাকা করে সম্মানী পাবেন।
উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও আগের হার বহাল রাখা হয়েছে। পূর্ণাঙ্গ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য ৩৫ টাকা প্রদান করা হবে।
তবে নতুনভাবে উত্তরপত্র নিরীক্ষণ (স্ক্রুটিনি) বাবদ প্রতিটি খাতার জন্য ১৫ টাকা সম্মানী চালু করা হয়েছে। পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের দৈনিক সম্মানীর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
নতুন হার অনুযায়ী— ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তারা পাবেন ১,৮০০ টাকা (আগে ছিল ১,২০০ টাকা), ১০ম থেকে ১৬তম গ্রেড পাবেন ১,২০০ টাকা (আগে ছিল ১,০০০ টাকা) এবং ১৭তম থেকে ২০তম গ্রেড পাবেন ১,০০০ টাকা (আগে ছিল ৮০০ টাকা)।
অন্যদিকে, লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা সমন্বয়কারী ৩,৫০০ টাকা এবং পরীক্ষাকেন্দ্রের পরিদর্শক ১,৮০০ টাকা সম্মানী পাবেন, যা আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
পরিপত্রে প্রথমবারের মতো কয়েকটি নতুন ব্যয় খাত অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে— উত্তরপত্র নিরীক্ষণ ফি, ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয় বাবদ ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিং ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং-ডিকোডিং ইউনিটপ্রতি ৪ টাকা।
এ ছাড়া প্রশ্নপত্র প্রস্তুত, উত্তরপত্র, আসনবিন্যাস ও অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত ব্যয়ের হারও পুনর্নির্ধারণ করা হয়েছে।
ট্রাঙ্ক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের সর্বোচ্চ সীমা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে।
এ ছাড়া উত্তরপত্র প্রস্তুত বাবদ পরীক্ষার্থীপ্রতি ব্যয় ৬ টাকা থেকে বাড়িয়ে ১২ টাকা করা হয়েছে।
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন এবং উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সর্বশেষ 'আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬' অনুযায়ী নির্বাহ করতে হবে।
প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় দেওয়া যাবে এবং প্রতিদিন সর্বোচ্চ দুইবার নাস্তার ব্যয় বহন করা হবে। পরিপত্রে সরকারি অর্থের সাশ্রয়, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
- সব ব্যয় সংশ্লিষ্ট নিয়োগের বরাদ্দকৃত বাজেট থেকেই নির্বাহ করতে হবে; অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না।
- একই দিনে একাধিক পদের পরীক্ষা হলেও প্রশ্নপ্রণেতা বা বিশেষজ্ঞ একটির বেশি সম্মানী পাবেন না।
- একই কার্যদিবসে একাধিক নির্বাচন বা পদোন্নতি কমিটির সভা হলেও একটি সভার বেশি সম্মানী দেওয়া যাবে না।
- একই দিনে একাধিক লিখিত, মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা হলেও সংশ্লিষ্টরা সর্বোচ্চ দুটি সম্মানী পাবেন।
- পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত কোনো স্কুল বা কলেজকে ভেন্যু ফি বা অতিরিক্ত চার্জ দেওয়া যাবে না।
- সব ব্যয়ের ভাউচার ও রসিদ সংরক্ষণ বাধ্যতামূলক এবং অনিয়মের দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে।
অর্থ বিভাগ স্পষ্ট করেছে, নতুন পরিপত্র জারির তারিখ থেকেই কার্যকর হবে। এর আগে সম্পন্ন হওয়া কোনো নিয়োগ বা পদোন্নতি কার্যক্রমের ক্ষেত্রে এ নির্দেশনার ভিত্তিতে অতিরিক্ত সম্মানী বা বকেয়া দাবি করা যাবে না।
সরকারের মতে, সংশোধিত এ পরিপত্রের মাধ্যমে নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, পরীক্ষা ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করার লক্ষ্য নেওয়া হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.