তারেক রহমান: জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির একার নয়
- Details
- by ২৪ ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি বাংলাদেশের সমগ্র জনগণের সংগ্রামের ফসল। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছিলেন বলেই সেই আন্দোলন সফল হয়েছিল। তাই জুলাইয়ের ইতিহাসকে কোনো একক পক্ষের সম্পদ হিসেবে দেখার সুযোগ নেই।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই কারও একার নয়, এটি সবার অর্জন। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন ছিল একটি পরিবর্তিত, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়ন করাই আমাদের দায়িত্ব।
জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তারেক রহমান বলেন, অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তবে সেই বিচার হতে হবে আইনের শাসনের ভিত্তিতে।
তিনি বলেন, যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার বাংলাদেশের আইন অনুযায়ী হবে। স্বৈরাচার বিচারের নামে অবিচার করেছে। আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি। প্রয়োজনে সময় লাগুক, কিন্তু বিচার হতে হবে সঠিক ও ন্যায়সঙ্গত।
দেশের ভবিষ্যৎ নির্মাণে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিভক্ত জাতি কখনো টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না।
তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতভাবে পাবে।
জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না। যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, বলেন তারেক রহমান।
বক্তব্যের একপর্যায়ে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নানা নির্যাতন ও কষ্টের কথা স্মরণ করে যদি তিনি তার মাকে প্রশ্ন করতে পারতেন—এত অন্যায়-অবিচারের প্রতিশোধ নেওয়া উচিত কি না—তাহলে তার মা প্রতিহিংসার পরিবর্তে দেশ গঠনের কথাই বলতেন।
প্রধানমন্ত্রী বলেন, যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম, মা আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম হয়েছে, তার প্রতিশোধ নেব? মা বলতেন—প্রতিহিংসা নয়, সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নাও।
তিনি আরও বলেন, একই প্রশ্ন করলে তার ভাইও একই উত্তর দিতেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে নিজের বহু রাজনৈতিক সহকর্মীকে হারিয়েছেন। অনেকে প্রাণ দিয়েছেন, অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই শারীরিক ও মানসিক বেদনা তিনিও গভীরভাবে অনুভব করেন।
প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সরকার গণতন্ত্র, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি মানুষ নিরাপদে বসবাস করবে, মর্যাদা নিয়ে বাঁচবে এবং ন্যায়বিচার পাবে।
জাতীয় সংসদের হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এতে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.