দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি এনসিপির, তালিকায় নেই গোপালগঞ্জ
- Details
- by ২৪ ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক এ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করবে দলটি।

শনিবার (৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে কর্মসূচির রোডম্যাপ প্রকাশ করে এনসিপি জানায়, আগামী ৬ জুলাই থেকে এই পদযাত্রা শুরু হবে। তবে ঘোষিত কর্মসূচির তালিকায় গোপালগঞ্জে কোনো পদযাত্রা রাখা হয়নি।
সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, প্রথম ধাপে ১০০টি উপজেলা ও পৌরসভা নির্বাচন করা হয়েছে এবং সেখানেই জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাই আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের আত্মত্যাগ স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও শক্তিশালী করা।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, উত্তরাঞ্চলের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন সারজিস আলম ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তাদের নেতৃত্বে ঢাকা মহানগরের একটি অংশসহ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটসহ বিভিন্ন এলাকায় পদযাত্রা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে দক্ষিণাঞ্চলের কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তাদের নেতৃত্বে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা মহানগরের একটি অংশ, মুন্সীগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও মানিকগঞ্জে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এনসিপির ঘোষিত কর্মসূচিতে গোপালগঞ্জের অনুপস্থিতি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। সেই প্রেক্ষাপটে এবার জেলার জন্য কোনো কর্মসূচি ঘোষণা না করায় বিষয়টি বিশেষভাবে নজরে এসেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.