প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে জিয়া, খালেদা ও তারেকের তিন বই রাখার নির্দেশ
- Details
- by ২৪ ডেস্ক
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুইটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান লেখা একটি বই সংরক্ষণের নির্দেশ দিয়েছে সরকার।

গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) পাঠায়। পরে অধিদপ্তর সেটি মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে বাস্তবায়নের জন্য পাঠিয়ে দেয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে অন্তত এক সেট করে নির্ধারিত তিনটি বই রাখতে হবে।
নির্দেশিত বইগুলো হলো— মাহফুজ উল্লাহ রচিত ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা ‘সবার আগে বাংলাদেশ।’ তিনটি বইই জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোশন আরা পলি নির্দেশনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ সিদ্ধান্তের নীতিগত কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সঙ্গে আলোচনার পরামর্শ দেন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করাই অধিদপ্তরের দায়িত্ব। মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠি অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন দিয়ে সেটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, সিদ্ধান্তটি নিয়ে মতামত দিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে পাঠাগারে কোনো একটি রাজনৈতিক ধারার নেতাদের নয়, বরং দেশের সব গুরুত্বপূর্ণ জাতীয় নেতার জীবন ও কর্মভিত্তিক বই থাকা উচিত।
তার মতে, সম্পূরক পাঠ হিসেবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ওপর লেখা বই রাখা যেতে পারে। তবে একই সঙ্গে মওলানা ভাসানী, জেনারেল এম এ জি ওসমানী, চার জাতীয় নেতা এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের ওপর লেখা বইও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা ইতিহাসের একটি ভারসাম্যপূর্ণ চিত্র জানতে পারবে এবং নিজেরাই মূল্যায়নের সুযোগ পাবে।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. শাখাওয়াত হোসেনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
আওয়ামী লীগ সরকারের সময়ও শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রকাশিত বই সংগ্রহ এবং তার ছবি প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশিত ২৭টি বই শিক্ষাপ্রতিষ্ঠানে সংগ্রহের নির্দেশ দেয়।
এছাড়া ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রাথমিক স্তরের পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশ করা হয়। সে সময়ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অভিযোগে এসব উদ্যোগ নিয়ে আলোচনা ও সমালোচনা হয়েছিল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.