আপনি পড়ছেন

পশ্চিমা দেশগুলোর সরাসরি জড়িত থাকার কারণে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ এখন একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ রূপ নিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন।

রাশিয়া: ইউক্রেন অভিযান এখন পূর্ণাঙ্গ যুদ্ধ
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ

মঙ্গলবার সুইস ম্যাগাজিন ‘ডাই ভেল্টভোচে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পেসকভ জানান, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব বলে ইউরোপীয় সরকারগুলো সবচেয়ে বড় ভুল করছে। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনকে অব্যাহত সামরিক সহায়তা দেওয়ার কারণে শান্তি প্রতিষ্ঠার বদলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

তিনি বলেন, ‘একদিকে রয়েছে রাশিয়া এবং অন্যদিকে কিয়েভ সরকার, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ও যুক্তরাষ্ট্র, যারা ইউক্রেনকে লাখ লাখ টন অস্ত্র সরবরাহ করছে। এটি আর কোনো অভিযান নেই। এটি একটি যুদ্ধ। এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ।’

ইউরোপীয় ইউনিয়ন একটি অর্থনৈতিক জোট থেকে সামরিক জোটে পরিণত হচ্ছে বলেও অভিযোগ করেন পেসকভ। এর জবাবে রাশিয়া নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করার সম্ভাবনা নাকচ করে দিয়ে পেসকভ জানান, এমন কিছুর সূচনা করার জন্য তাদের দেশটি অনেক বড় এবং অনেক বেশি দায়িত্বশীল। তিনি বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করব। কিন্তু আমরা কখনোই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করব না।’

পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পেসকভ জানান, রাশিয়ার পারমাণবিক নীতি অপরিবর্তিত রয়েছে। কেবল রুশ রাষ্ট্রের অস্তিত্ব হুমকির মুখে পড়লেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। তিনি বলেন, ‘যদি কোনো কিছু রুশ রাষ্ট্রের অস্তিত্বের ধারণাকে বিপন্ন করে, তবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। অন্যথায় নয়।’

যুদ্ধক্ষেত্রে রাশিয়া অগ্রসর হচ্ছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত বরাবর একটি নিরাপত্তা বাফার জোন তৈরির পাশাপাশি সামরিক অভিযান অব্যাহত থাকবে। পেসকভ বলেন, ‘কিয়েভ সরকার আমাদের সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বিপন্ন করার যে পথ অনুসরণ করছে, তার কারণে আমাদের একটি বাফার জোন তৈরি করতে হবে। আর প্রেসিডেন্ট যেমনটা বলেছেন, কিয়েভ সরকার আমাদের ভূখণ্ডে যত বেশি হামলা চালানোর চেষ্টা করবে, এই বাফার জোন তত বড় করা হবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.