রাশিয়ান অলিম্পিক কমিটির ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) মঙ্গলবার সাময়িকভাবে রাশিয়ান অলিম্পিক কমিটির (আরওসি) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতায় রুশ অ্যাথলেটদের অংশগ্রহণের ওপর থাকা বিধিনিষেধ আর কার্যকর নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আইওসির নির্বাহী বোর্ড এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ন্যাশনাল অলিম্পিক কমিটির (এনওসি) আওতাভুক্ত অঞ্চলের কোনো ক্রীড়া সংগঠন এখন আর আরওসির সদস্য নয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করে সংস্থাটি আরও জানায়, আরওসি নিশ্চিত করেছে যে তারা এসব অঞ্চলে কোনো কার্যক্রম পরিচালনা করছে না এবং ভবিষ্যতেও করবে না।
২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক বা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং ২০২৮ সালের শীতকালীন যুব অলিম্পিকের বাছাইপর্ব ইতোমধ্যে শুরু হয়েছে। আইওসি জানায়, রুশ অ্যাথলেট ও দলগুলোর বিষয়ে আন্তর্জাতিক ফেডারেশন এবং ক্রীড়া আয়োজকদের প্রতি ২০২২ সালের ফেব্রুয়ারি ও ২০২৩ সালের মার্চ মাসে দেওয়া তাদের সুপারিশগুলো এখন আর প্রযোজ্য হবে না।
তবে কমিটি জানায়, অলিম্পিকের জন্য নির্বাচিত অ্যাথলেটরা অলিম্পিক সনদ অনুযায়ী খেলাধুলার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গঠন, বজায় রাখা এবং এর প্রসারে ভূমিকা রাখবেন, তা আরওসিকে নিশ্চিত করতে হবে।
আইওসি আরও জানায়, আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরা সব রুশ অ্যাথলেটকে কঠোর ডোপিংবিরোধী শর্ত মেনে চলতে হবে। কারণ, রাশিয়ান অ্যান্টি-ডোপিং এজেন্সির পরিচালনা সংক্রান্ত উদ্বেগগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।
অন্যান্য পদক্ষেপের পাশাপাশি, ফেরা অ্যাথলেটদের ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সির অধীনে একটি ডোপিংবিরোধী কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুনরায় অংশ নেওয়ার আগে তাদের একাধিকবার পরীক্ষা দিতে হবে। অ্যাথলেটরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের আগে প্রয়োজনীয় পরীক্ষার সময়কাল নির্ধারণ করবে আন্তর্জাতিক ফেডারেশনগুলো।
আইওসি জানায়, রাশিয়ায় প্রতিযোগিতার আয়োজন, রুশ সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ বা রাশিয়ার পতাকা, জাতীয় সংগীত ও অন্যান্য জাতীয় প্রতীক প্রদর্শনের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আন্তর্জাতিক ফেডারেশন এবং ইভেন্ট আয়োজকদের হাতে থাকবে।
সংস্থাটি আরও জানায়, তারা রাশিয়ায় আইওসির কোনো ইভেন্ট আয়োজন করবে না বা রুশ সরকার ও রাষ্ট্রীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানাবে না। তবে অলিম্পিক গেমসে রাশিয়ার পতাকা, জাতীয় সংগীত, রং বা কোনো ধরনের পরিচিতি প্রদর্শনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে নিজেদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জোর দিয়েছে কমিটি। তারা জানায়, আর্থিক ও লজিস্টিক সহায়তা কর্মসূচির মাধ্যমে ইউক্রেনের অলিম্পিক সম্প্রদায়ের প্রতি তাদের সংহতি অব্যাহত থাকবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.