আপনি পড়ছেন

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সন্ত্রাসীদের গুলিতে দুই প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ও বুধবার (৮ জুলাই) বিকেলে পৃথক এই হত্যাকাণ্ড ঘটে।

দক্ষিণ আফ্রিকায় ২৪ ঘণ্টায় দুই বাংলাদেশিকে হত্যা
সুমন ও ইয়াছিন

নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৯ নম্বর মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত আবদুল ওয়াদুদের ছেলে মো. সুমন এবং নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামের মো. ইয়াছিন।

জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে নিজ বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইয়াছিন।

তার পরিবার জানায়, প্রায় ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন তিনি। সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান ও নিজস্ব বাড়ি রয়েছে। গত মঙ্গলবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার সময় বাড়ির ফটকের সামনে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ইয়াসিন। এ সময় তার পাঁচ বছরের মেয়ে ফারহানাও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

পরদিন বুধবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের মেফেয়ার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সুমন।

স্থানীয় সূত্র জানায়, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। দীর্ঘদিন ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

দুই বাংলাদেশি হত্যার ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটিতে ব্যবসা করা বাংলাদেশিরা।

তারা বলছেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ওপর হামলা, ছিনতাই ও হত্যাকাণ্ডের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েই চলেছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে, যা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং দক্ষিণ আফ্রিকা সরকারের কাছে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাই।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.