নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির সাধারণ মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ব্যর্থতা তদন্তে একটি স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবি তুলেছেন তারা। শনিবার তেল আবিবের মধ্যাঞ্চলে প্রায় এক হাজার ইসরায়েলি এই বিক্ষোভে অংশ নেন।

হারেৎজ ও ইয়েদিওথ আহারোনোথসহ স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ব্যর্থতার সমালোচনা করতে হাবিমা স্কয়ারে জড়ো হন বিক্ষোভকারীরা।
এক বিক্ষোভকারীর মতে, ‘ইসরায়েলে নতুন বাস্তবতা নির্মাণের সঠিক উপায় হলো একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠন করা।’
তিনি সরকারকে অহংকার ও আত্মমগ্নতার জন্য অভিযুক্ত করে জানান, সরকার নাগরিকদের প্রতি অবজ্ঞা দেখাচ্ছে। ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধের মাঝেও তারা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় বিতর্কিত আইন পাসের দিকে মনোযোগ দিচ্ছে, যা বিভাজন তৈরি করছে।
৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একটি কমিশন গঠনের বিলে নেসেট প্রাথমিক অনুমোদন দেওয়ার কয়েক দিন পর এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ওই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হন। এর জের ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের চালানো গণতত্ত্যায় এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে প্রায় এক হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন। নেসেটের ওই ভোটাভুটিতে বিলের পক্ষে ৫৯ জন আইনপ্রণেতা ভোট দেন এবং বিপক্ষে কেউ ভোট দেননি। তবে বিরোধী দলের আইনপ্রণেতারা এই ভোট বয়কট করেন। তাদের দাবি, সরকারের নিজস্ব কার্যক্রম তদন্তের দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থার সদস্য নির্বাচনে সরকারের কোনো ভূমিকা থাকা উচিত নয়।
ব্যাপক আইনি ক্ষমতাসম্পন্ন একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। এর বদলে তিনি এমন একটি রাজনৈতিক প্যানেলকে সমর্থন দিচ্ছেন, যার গঠন ও কার্যক্রমে সরকারের প্রভাব থাকবে।
এদিকে ৭ অক্টোবরের হামলার সময় ইসরায়েলি নাগরিকদের রক্ষায় নিজেদের মূল দায়িত্ব পালনে ব্যর্থতার কথা স্বীকার করে অভ্যন্তরীণ তদন্তের ফলাফল প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এই তদন্তে গোয়েন্দা ও আভিযানিক ত্রুটির পাশাপাশি ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সক্ষমতা ও উদ্দেশ্য মূল্যায়নে ঘাটতির বিষয়টি উঠে আসে।
এসব ব্যর্থতার কারণে সাবেক সেনাপ্রধান হারজি হালেভিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডার পদত্যাগ করেন। এছাড়া হামলার আগে ও চলাকালীন ব্যর্থতার দায়ে অন্য কর্মকর্তাদের বরখাস্ত বা শাস্তির আওতায় আনা হয়।
হামলার তদন্ত এবং রাজনৈতিক ও নিরাপত্তা নেতাদের জবাবদিহির দাবিতে কয়েক মাস ধরে ইসরায়েলি শহরগুলোতে নিয়মিত বিক্ষোভ চলছে।
গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এছাড়া গাজায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলারও মুখোমুখি হচ্ছে ইসরায়েল।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.