আপনি পড়ছেন

ইরানের বিভিন্ন স্থানে আজ রোববার তৃতীয় দফার হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালায়। এরপর তারা তৃতীয় দফার হামলা শুরু করে। খবর আল জাজিরার

ইরানে তৃতীয় দফায় হামলা শুরু যুক্তরাষ্ট্রের
ইরানে তৃতীয় দফায় হামলা

সেন্টকম জানায়, ইরানের হামলার পর সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটিতে আগুন ধরে যায়। ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে জাহাজটি আর যাত্রা অব্যাহত রাখতে পারেনি। জাহাজের একজন নাবিক নিখোঁজ।

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতে মার্কিন অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেছে সেন্টকম।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দক্ষিণাঞ্চলের আসালুয়েহ ও বন্দর-ই-দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে। আসালুয়েহে বিস্ফোরণ হয়েছে চারটি।

বন্দরনগরী আব্বাস ও সিরিকে তিনটি করে বিস্ফোরণ হয়েছে। বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সম্প্রচারমাধ্যমটি। দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম মেহর জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলের খুজেস্তান প্রদেশের বন্দর-ই-মাহশহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এর আগে আজ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। দেশটির দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে চলাচল করছিল। জাহাজটিতে হামলা চালিয়ে থামানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

আইআরজিসির নৌবাহিনী বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়। জাহাজটি সম্পর্কে আইআরজিসির নৌবাহিনী বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

আইআরজিসির ভাষ্য, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। রোববার দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি এই তথ্য প্রকাশ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.