যিনি বদলে দিয়েছিলেন কাতারকে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আধুনিক কাতারের রূপকার এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। টানা ১৮ বছর দেশ শাসনের পর ২০১৩ সালে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই নেতা রোববার ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কাতারের আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে।

শেখ হামাদের শাসনামলেই কাতার আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়। তার সফল বিনিয়োগ কৌশল ও কূটনৈতিক দূরদর্শিতার ফলে কাতার প্রথম আরব ও মুসলিম দেশ হিসেবে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের সম্মান অর্জন করে। ২০১০ সালের ডিসেম্বরে এই মর্যাদা লাভ করে দেশটি। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত নিরসনেও তার সময়ে কাতারের কূটনীতি সক্রিয় ভূমিকা পালন করে।
তার ১৮ বছরের শাসনামলে কাতারের অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসে। দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণের বেশি বৃদ্ধি পায় এবং মাথাপিছু জিডিপি বাড়ে প্রায় ছয় গুণ। ১৯৯৬ সালে নর্থ ফিল্ড থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি শুরুর পর কাতারের রাজস্ব আয় দ্রুত বাড়তে থাকে। ২০০৬ সাল নাগাদ দেশটি বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানিকারক হয়ে ওঠে। অর্থনৈতিক সমৃদ্ধির পাশাপাশি তিনি ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০’ নামে একটি দীর্ঘমেয়াদি কৌশল চালু করেন, যার লক্ষ্য ছিল দেশটিকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর করা।
শাসনব্যবস্থায় সংস্কারের অংশ হিসেবে শেখ হামাদের নেতৃত্বে কাতারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। ১৯৯৯ সালে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে প্রথমবারের মতো নারীদের ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয়। ২০০৪ সালের ৮ জুন তার উদ্যোগেই কাতারের প্রথম স্থায়ী সংবিধান কার্যকর হয়, যা জনগণকে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস হিসেবে স্বীকৃতি দেয় এবং নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে। এছাড়া, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে তিনি ১৯৯৫ সালে সেন্সরশিপ বাতিল করেন এবং তার পৃষ্ঠপোষকতায় ১৯৯৬ সালে জনপ্রিয় সংবাদমাধ্যম আল জাজিরার যাত্রা শুরু হয়।
১৯৫২ সালের জানুয়ারিতে দোহায় জন্মগ্রহণ করেন শেখ হামাদ। কাতারে প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি যুক্তরাজ্যের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট থেকে ১৯৭১ সালে স্নাতক হন। দেশে ফিরে সশস্ত্র বাহিনীতে যোগ দেন এবং লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। ১৯৭৭ সালে যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি কাতারের সামরিক বাহিনীকে আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সবশেষ ১৯৯৫ সালের ২৭ জুন তিনি দেশটির আমির হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.