পশ্চিম তীরের ৫১৭ একর জমি ইসরায়েলের নিশানায়
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন ৫১৭ একর বা ২ হাজার ৯৩ দুনাম জমি লক্ষ্য করে ৪৯টি সামরিক পরোয়ানা জারি করেছে ইসরায়েল। চলতি বছরের জানুয়ারি থেকে এসব পরোয়ানা জারি করা হয়। শনিবার ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন এই তথ্য প্রকাশ করে।

কমিশন জানায়, নিরাপত্তা ব্যবস্থার অজুহাতে এসব পরোয়ানা জারি করা হলেও আনুষ্ঠানিকভাবে জমি বাজেয়াপ্ত বা মালিকানা হস্তান্তর করা হয়নি। তবে এর মাধ্যমে গাছ কাটা, জমিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা এবং চাষাবাদে বাধা দেওয়ার মতো কঠোর আইনি ও কাঠামোগত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এসব পদক্ষেপ মূলত ইসরায়েলি বসতি, সংযোগ সড়ক, বিভাজন প্রাচীর এবং সামরিক স্থাপনাগুলোর আশপাশে নেওয়া হয়েছে। এর ফলে আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন ছাড়াই ফিলিস্তিনি জমির ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও সম্প্রসারিত হচ্ছে।
কমিশনের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে ১ হাজার ৬১৩ দুনাম জমির ওপর ৪৭টি পরোয়ানা জারি করেছিল ইসরায়েল। অন্যদিকে, ২০২৬ সালের প্রথমার্ধেই ২ হাজার ৯৩ দুনাম জমির ওপর ৪৯টি পরোয়ানা জারি করা হয়েছে।
এই বৃদ্ধি প্রমাণ করে যে, বসতি স্থাপন সংক্রান্ত অবকাঠামো সম্প্রসারণ এবং ফিলিস্তিনিদের নিজেদের জমিতে প্রবেশের অধিকার ক্ষুণ্ন করতে সামরিক পরোয়ানা ব্যবহারের প্রবণতা বাড়ছে।
কমিশনের ষাণ্মাসিক প্রতিবেদনে উঠে এসেছে, ২০২৬ সালের প্রথমার্ধে অধিকৃত পশ্চিম তীরে ৩ হাজার ৪৮৮টি বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদাররা। এসব ঘৃণ্য অপরাধের মধ্যে রয়েছে ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর হামলা, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, জমি দখল এবং নতুন বসতি স্থাপন।
ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী পর্যবেক্ষক সংস্থা পিস নাউয়ের হিসাব অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ৫ লাখ এবং পূর্ব জেরুজালেমে আড়াই লাখ ইসরায়েলি দখলদার বসবাস করছে।
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরুর পর থেকে পশ্চিম তীরে সামরিক অভিযান এবং দখলদারদের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। ফিলিস্তিনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এসব নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১৭৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজার ৯১৯ জন আহত হয়েছেন। এছাড়া ৩৩ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ২৪ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.