আপনি পড়ছেন

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে প্রায় ১ লাখ ৮৮ হাজার ৭০২ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং খেলাপি ঋণের হার কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সরকারি ব্যাংকে খেলাপি ঋণ প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা
প্রতীকী ছবি

রবিবার (১২ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, গত ৩১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি)–এর তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি ৭৫ লাখ টাকা। এই হিসাব অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণের উচ্চ হার কমানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে বিভিন্ন সংস্কার উদ্যোগ নিয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, স্বল্পমেয়াদে শ্রেণিকৃত ঋণ ব্যবস্থাপনার জন্য নতুন রেজল্যুশন স্ট্র্যাটেজি এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন প্রণয়নের কাজ চলছে।

মধ্যমেয়াদি পরিকল্পনায় রয়েছে আইএফআরএস-৯ বাস্তবায়ন, ঋণের জামানতের মূল্যায়নে স্বীকৃত প্রতিষ্ঠান যুক্ত করা, কৃষিঋণ পুনঃতফসিল নীতিমালা হালনাগাদ, খেলাপি ঋণ আদায়ে কর্মকর্তাদের জন্য বিশেষ প্রণোদনা এবং নিয়মিত ঋণ পরিশোধকারীদের জন্য বিদ্যমান সুবিধা আরও উন্নত করা।

এছাড়া দীর্ঘমেয়াদে একজন ঋণগ্রহীতার জন্য পুরো ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, অর্থঋণ আদালতে অভিজ্ঞ ব্যাংকারদের অন্তর্ভুক্তি, ঋণ আদায়ে আইনি জটিলতা কমানো এবং বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর কার্যকর ব্যবস্থাপনার জন্য ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ রক্ষায় ‘আমানত সুরক্ষা আইন, ২০২৬’ প্রণয়নের কাজও এগিয়ে চলছে।

তিনি বলেন, শক্তিশালী আইনি কাঠামো, স্বচ্ছ ঋণ ব্যবস্থাপনা এবং আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে দেশের ব্যাংকিং খাতে আস্থা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.