আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে তীব্র সামরিক সংঘাত চলছে। হামলার জবাবে দেশটির বাহিনী ও তার মিত্র দেশগুলোর ওপর নজিরবিহীন আঘাত হেনেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ও সেনাবাহিনী। হরমুজ প্রণালীতে ইরানের জাহাজ আটককে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাত এখন বাহরাইন, জর্ডান ও কুয়েতের মার্কিন বিমানঘাঁটিগুলোতে ছড়িয়ে পড়েছে। খবর আল জাজিরার

কুয়েত, জর্ডান ও বাহরাইনে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে ইরান

ওয়াশিংটন যখন ইরানের ওপর তাদের নতুন দফার হামলা শেষ করার দাবি করছে, ঠিক তখনই ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় তাদের এই বিধ্বংসী প্রতিশোধমূলক অপারেশন অব্যাহত থাকবে।

নতুন করে ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালী থেকে। আইআরজিসি জানায়, তাদের নৌবাহিনী ওই প্রণালীতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে অবৈধভাবে চলাচল করা এবং নৌচলাচলের নিরাপত্তা বিপন্নকারী দুটি জাহাজকে আটক করার চেষ্টা করে। এর পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা শুরু করে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর ইরানের হামলা চালানোর সক্ষমতা নষ্ট করতে তারা ইরানের একাধিক স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। মার্কিন যুদ্ধবিমান ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি এই অভিযানে প্রথমবারের মতো ওয়ান-ওয়ে অ্যাটাক এরিয়াল ড্রোন এবং ওয়ান-ওয়ে অ্যাটাক সি ড্রোন ব্যবহার করা হয়েছে।

সেন্টকমের দাবি, ইরানের সামরিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার স্টেশন, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট স্পিডবোট ধ্বংস করার মাধ্যমে তারা এই দফার আক্রমণাত্মক হামলা সম্পন্ন করেছে।

মার্কিন হামলার জবাবে আইআরজিসি দুই দফায় তাদের তীব্র প্রতিশোধমূলক অভিযান শুরু করে। প্রথম পদক্ষেপ হিসেবে আইআরজিসি জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালায়। এতে ঘাঁটির বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদের গুদামে আগুন ধরে যায়।

অভিযানের দ্বিতীয় পর্যায়ে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটির মার্কিন স্থাপনাগুলোকে নিশানা করে। সেখানে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং মার্কিন সামরিক ড্রোনের কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারে সরাসরি আঘাত হানা হয়।

আইআরজিসি কুয়েতের আলি সালেম ও আহমাদ আল-জাবের ঘাঁটিতে হামলার দাবি করার পর ইরানের মূল সেনাবাহিনীও এই অভিযানে শামিল হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্যমতে, ইরানি সেনাবাহিনী কুয়েতে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর ওপর বিধ্বংসী ড্রোন হামলা শুরু করেছে। এই হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাঙ্কার ও সহায়তাকারী আশ্রয়কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

কুয়েত সেনাবাহিনীর জেনারেল স্টাফ নিশ্চিত করেছে, তাদের দেশের আকাশসীমায় ঢুকে পড়া শত্রুভাবাপন্ন আকাশযান ও লক্ষ্যবস্তুগুলোকে প্রতিহত করতে কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কুয়েতে যেসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইন্টারসেপ্ট বা রুখে দেওয়ার কারণেই হয়েছে বলে তারা জনগণকে আশ্বস্ত করেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড তাদের সর্বশেষ হামলা শেষ করার ঘোষণা দেওয়ার আগমুহূর্তে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের বন্দর আব্বাসে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.