তুরস্কে সিজারিয়ান করানোয় শতাধিক চিকিৎসক বরখাস্ত ও জরিমানা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্কে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব বা সিজারিয়ান করানোর অভিযোগে শতাধিক প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞকে জরিমানা ও সাময়িক বরখাস্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের বাধ্যতামূলক প্রশিক্ষণেও পাঠানো হয়েছে। শনিবার স্থানীয় সংবাদপত্র বিরগুন এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে দেশটির বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন। টার্কিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (টিটিবি) শীর্ষ কর্মকর্তা ডা. আয়েশে গুলতেকিনগিল বলেন, ‘তুরস্কে সিজারিয়ান প্রসবের হার ৬০ শতাংশের বেশি। তবে সন্তান প্রসবের এই পদ্ধতি মূলত তুরস্কের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সমস্যারই প্রতিফলন।’ তিনি আরও জানান, চিকিৎসকদের শাস্তি দিয়ে এই কাঠামোগত সমস্যার সমাধান সম্ভব নয়। আন্তালিয়া চেম্বার অব ফিজিশিয়ানসও জানিয়েছে, দেশজুড়ে সিজারিয়ানের উচ্চ হারের কারণে প্রসূতি বিশেষজ্ঞদের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত চলছে এবং তাদের বরখাস্ত করে বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে বাধ্য করা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নারীদের স্বাভাবিক প্রসবে উৎসাহিত করতে চাইছেন। গত বছর জন্মহার কমার সমস্যা মোকাবিলায় তার সরকারের ‘পরিবারের দশক’ উদ্যোগের আওতায় একটি প্রচার শুরু হয়। এর অংশ হিসেবে নারীদের সন্তান জন্মদানের প্রক্রিয়ায় সরকারি নিয়ন্ত্রণ বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার ২০২৫ সালের এপ্রিলের মধ্যে চিকিৎসাগত কারণ ছাড়া বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে সিজারিয়ান প্রসব নিষিদ্ধ করার পরিকল্পনা করছে।
২০২৩ সালের তথ্য অনুযায়ী, ওইসিডিভুক্ত ৩৮টি দেশের মধ্যে তুরস্কেই সিজারিয়ান প্রসবের হার সবচেয়ে বেশি। ওই বছর দেশটিতে প্রতি এক হাজার জীবিত শিশুর মধ্যে প্রায় ৬১৫টিই অস্ত্রোপচারের মাধ্যমে জন্মগ্রহণ করে। চিকিৎসকদের মতে, স্বাভাবিক প্রসবে যেখানে প্রায় ১২ ঘণ্টা সময় লাগে, সেখানে সিজারিয়ানে মাত্র ৩০ মিনিটেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এতে চিকিৎসকের সময় বাঁচার পাশাপাশি আইনি জটিলতার ঝুঁকি কমে এবং চিকিৎসক ও প্রসূতি উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা সহজ হয়।
সংবাদমাধ্যম ডিকেন জানিয়েছে, ইস্তাম্বুলের কাছে সাকারিয়ার একটি বেসরকারি হাসপাতালের একজন প্রসূতি বিশেষজ্ঞকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বরখাস্ত করা হয়েছে। তার কাজ ছয় মাসের জন্য স্থগিত করে একটি সরকারি হাসপাতালে প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে পরীক্ষায় পাস করলেই কেবল তিনি পুনরায় চিকিৎসা পেশায় ফিরতে পারবেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.