আপনি পড়ছেন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চেয়েছিলেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। মার্কিন দুই কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্পের সমর্থন নিয়েই ইয়েমেনে হামলা চালায় সৌদি আরব
ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে সৌদি সরকার ওয়াশিংটনকে জানায় যে, হুথিদের তৎপরতা নিয়ে তারা উদ্বিগ্ন এবং সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন চায়। এরপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান টেলিফোনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সমর্থন চান। ট্রাম্পও এতে সম্মতি দেন বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

সোমবার ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে সৌদি বাহিনীর হামলার পর হুথিরা পাল্টা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ২০২২ সালের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিই দুই পক্ষের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, সাম্প্রতিক উত্তেজনার সূত্রপাত প্রায় ১০ দিন আগে, যখন ইরানের মাহান এয়ারের একটি বিমান সানায় অবতরণ করে। ওই বিমানে হুথি নেতাদের একটি প্রতিনিধি দল ইরান সফরে যায় এবং ফেরার সময় অস্ত্র, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ ও সামরিক বিশেষজ্ঞ বহন করা হচ্ছিল বলে অভিযোগ ওয়াশিংটনের। যদিও এ বিষয়ে হুথিদের পক্ষ থেকে ভিন্ন দাবি করা হয়েছে।

হুথিরা অভিযোগ করেছে, সৌদি যুদ্ধবিমান ইরানি বিমানটির অবতরণ ঠেকানোর চেষ্টা করেছিল। পরে তারা হুঁশিয়ারি দেয়, এমন ঘটনা আবার ঘটলে সৌদি আরবের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে বিদ্যমান উত্তেজনাও আরও বাড়তে পারে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.