আপনি পড়ছেন

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি গৃহবন্দি থাকার দাবিটিকেও সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনের প্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।

মোসাদ-যোগসাজশের দাবি ওড়ালেন আহমাদিনেজাদ
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ

আহমাদিনেজাদের কার্যালয় এক বিবৃতিতে নিউইয়র্ক টাইমসকে বানোয়াট প্রতিবেদন প্রকাশের জন্য অভিযুক্ত করেছে। তারা জানায়, জনমতকে বিভ্রান্ত করতে এবং ইরানের অভ্যন্তরীণ বিভাজন উসকে দিতেই এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গৃহবন্দি থাকার বিষয়টি অস্বীকার করে কার্যালয়টি জানায়, পত্রিকার অযৌক্তিক দাবিগুলোকে সমর্থন করার জন্যই এই মিথ্যা অভিযোগ তৈরি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘নিউইয়র্ক টাইমসের প্রচারিত সম্পূর্ণ মিথ্যা অভিযোগগুলো আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

সোমবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করতে প্ররোচিত করার চেষ্টা করেছে। তারা তাকে ইরানের নেতৃত্ব দেওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়, জ্যেষ্ঠ ইরানি নেতাদের লক্ষ্য করে প্রাথমিক হামলার পর ইরানে সরকার পরিবর্তনের জন্য ইসরায়েলের বৃহত্তর প্রচেষ্টার অংশ ছিল এই পরিকল্পনা।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল গোপনে আহমাদিনেজাদকে আবাসন ও ভ্রমণের জন্য অর্থ দিয়েছে। এছাড়া বুদাপেস্ট সফরসহ বিভিন্ন সময় বিদেশে ইসরায়েলি এজেন্টরা তার সঙ্গে বেশ কয়েকবার দেখাও করেছে।

পত্রিকাটির দাবি, ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের শুরুর দিকে ফেব্রুয়ারির শেষভাগে এই প্রচেষ্টা চূড়ান্ত রূপ নেয়। ওই সময় ইসরায়েলি গোয়েন্দারা ইরানের সরকার পতন এবং তাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনার অংশ হিসেবে তেহরান থেকে আহমাদিনেজাদকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্যবস্তু করা হয়। এতে তার দেহরক্ষীদের ব্যবহৃত একটি ভবন এবং তার সাঁজোয়া যান ক্ষতিগ্রস্ত হয়।

চারজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা দাবি করেন, হামলার পর একটি কালো পিউজো গাড়ি এসে সাবেক এই প্রেসিডেন্টকে তুলে নেয় এবং ইরানের ভেতরে একটি গোপন নিরাপদ বাড়িতে নিয়ে যায়। অভিযানের সঙ্গে পরিচিত মার্কিন ও ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি দাবি করে, গাড়িটি চালাচ্ছিলেন মোসাদের এজেন্টরা।

২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা আহমাদিনেজাদ গত সপ্তাহে প্রয়াত ইরানি সর্বোচ্চ নেতা আলি খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পর এটিই ছিল তার প্রথম জনসমক্ষে উপস্থিতি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.