আপনি পড়ছেন

যুদ্ধ বন্ধের লক্ষ্যে সই হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে ইরান। চিঠিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র শুধু তাদের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থই হয়নি, বরং সমঝোতার মূল ভিত্তিকেও পরিকল্পিতভাবে দুর্বল করেছে।

যুদ্ধাপরাধ ও চুক্তি লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘে ইরানের চিঠি
টেবিলের ওপর রাখা যুক্তরাষ্ট্র ও ইরানের জাতীয় পতাকা

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই চিঠিটি লিখেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি। চিঠিতে তিনি উল্লেখ করেন, সমঝোতা সই হওয়ার প্রায় পরপরই এবং বর্তমান সময় পর্যন্ত যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে।

চিঠিতে উল্লিখিত চুক্তি লঙ্ঘনের অভিযোগগুলোর মধ্যে রয়েছে ইরানের ভূখণ্ডে নতুন করে মার্কিন সামরিক হামলা, ইরানের তেল বিক্রির অনুমোদন বাতিল এবং হরমুজ প্রণালী দিয়ে একটি সমান্তরাল সামুদ্রিক পথ তৈরি করা। এছাড়া লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনকেও চুক্তি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।

আমির সাঈদ ইরাভানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই পরিকল্পিত ও ধারাবাহিক পদক্ষেপগুলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি এবং এটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার প্রতি দেশটির চরম অবজ্ঞার প্রমাণ।’

মধ্যস্থতাকারীদের কাছে প্রতিটি লঙ্ঘনের বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে অভিযোগ তুলেছে বলে জানান ইরাভানি। তিনি জানান, এরপরও যুক্তরাষ্ট্র তাদের বেআইনি কর্মকাণ্ড বাড়িয়েই চলেছে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিনা উসকানিতে আগ্রাসন বলে অভিহিত করেন তিনি। এই আগ্রাসনকে জাতিসংঘের সনদের লঙ্ঘন উল্লেখ করে এর মধ্যে অসংখ্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ জড়িত রয়েছে বলে জানান এই ইরানি প্রতিনিধি।

ইরানের বিরুদ্ধে চলমান বেআইনি কর্মকাণ্ড বন্ধে ওয়াশিংটনকে বাধ্য করতে নিরাপত্তা পরিষদকে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক সই হওয়া সত্ত্বেও উভয় পক্ষই পরস্পরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.