ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের জোরালো হামলা
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইরানের হরমুজ প্রণালী ও উপকূলীয় এলাকার কাছে কয়েক ডজন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর ইরানের হুমকি কমানোর লক্ষ্যে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার গভীর রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম এক বিবৃতিতে জানায়, টানা সাত ঘণ্টার এই অভিযানে মার্কিন যুদ্ধবিমান, ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ থেকে নির্ভুল লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে ইরানের মিসাইল ও ড্রোন সাইট, নৌ সক্ষমতা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
একই দিনে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী জাহাজগুলোর ওপর যুক্তরাষ্ট্র পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে। নিজেদের প্রস্তুতির বিষয়ে সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন বাহিনী সতর্ক রয়েছে এবং কমান্ডার ইন চিফের নির্দেশে যেকোনো অভিযান পরিচালনায় তারা সম্পূর্ণ প্রস্তুত।’
এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী দিনগুলোতে ইরানের ওপর হামলা আরও জোরদার করা হবে। তেহরান যদি আলোচনার টেবিলে ফিরে না আসে, তবে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতেও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সংঘাত নিরসন ও স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উভয় পক্ষই একে অপরের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের অভিযোগ এনে জাতিসংঘের কাছে একটি চিঠি পাঠিয়েছে ইরান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.