মার্কিন উড়োজাহাজ অবতরণে ইসরায়েলের বাধা, ক্ষুব্ধ সেন্টকম
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অতিরিক্ত মার্কিন আকাশপথে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

পত্রিকাটির তথ্যমতে, ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ আপাতত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত কোনো মার্কিন জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ অবতরণ করতে না দেওয়ার নির্দেশ দেন। এরপরই মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি সামরিক কমান্ডার ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র পত্রিকাটিকে জানায়, এই সিদ্ধান্তে মার্কিন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত এই অঞ্চলে মার্কিন বাহিনীর অভিযান পরিচালনার চাহিদাকে সরাসরি বাধাগ্রস্ত করবে। মার্কিন কর্মকর্তারা এই উড়োজাহাজগুলোকে আঞ্চলিক প্রতিরোধ ও প্রতিরক্ষাব্যবস্থার একটি মূল উপাদান হিসেবে বর্ণনা করেন।
পত্রিকাটিতে উদ্ধৃত এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা মার্কিন অনুরোধ যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি এই উড়োজাহাজগুলোকে কৌশলগত সম্পদ এবং ইরান সম্পর্কিত যৌথ অভিযানের প্রস্তুতির অপরিহার্য অংশ হিসেবে বর্ণনা করেন।
গ্রীষ্মকালীন ভ্রমণের ভরা মৌসুমে বেসামরিক ফ্লাইটের জন্য পার্কিংয়ের জায়গা খালি করতে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে মার্কিন উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা স্থগিত করার পর এই বিবাদের সৃষ্টি হয়। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, পূর্ব সমন্বয় ছাড়াই সোমবার সন্ধ্যায় আরও চারটি মার্কিন উড়োজাহাজ সেখানে অবতরণ করে। এর ফলে বিমানবন্দরে অবস্থানরত মোট মার্কিন উড়োজাহাজের সংখ্যা ৩৩-এ পৌঁছায়। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ঐকমত্যে পৌঁছেছিল যে, এই অঞ্চলে মোতায়েন করা প্রায় ১০০টি উড়োজাহাজের মধ্যে ২০টি বেন গুরিয়ন বিমানবন্দরে রাখা হবে।
মঙ্গলবার দিনের শুরুতে রেগেভ বিমানবন্দর কর্তৃপক্ষকে অতিরিক্ত কোনো মার্কিন উড়োজাহাজ অবতরণের অনুমতি না দেওয়ার নির্দেশ দেন। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক করেছে যে এসব উড়োজাহাজের অব্যাহত উপস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচল ব্যাহত হতে পারে। এর ফলে বছরের সবচেয়ে ব্যস্ততম মাস জুলাইয়ে প্রায় ৫০ হাজার বিমানের টিকিট বাতিল করতে হতে পারে।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দর থেকে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজগুলো পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সংঘাতের অবসান ও একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও উভয় পক্ষ পরস্পরের ওপর হামলা চালিয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.