আপনি পড়ছেন

ইতালির রাজধানী রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে ষষ্ঠ দফার আলোচনা চলছে। এর মধ্যেই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী শহরগুলোতে ভয়াবহ হামলা ও বিস্ফোরণ অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে বৈরুত ও এর দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

রোমে বৈঠকের মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা ও ড্রোন টহল
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পর ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে

বুধবার ভোর ৩টার দিকে মারজায়ুন জেলার খিয়ামের পূর্বাঞ্চলে বড় ধরনের বিস্ফোরণ ঘটায় ইসরায়েলি বাহিনী। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, পরে সকালে ওই একই জেলার কান্তারা শহরে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিনত জেবেইল জেলার বেইত ইয়াহুন শহরের উপত্যকা ও বাড়িঘর লক্ষ্য করেও ব্যাপক বিস্ফোরণ ঘটানো হয়।

এসব বিস্ফোরণের পাশাপাশি বিনত জেবেইল শহর থেকে সীমান্তবর্তী শহর মারুন আল-রাসের দিকে যাওয়ার রাস্তাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এছাড়া দক্ষিণ লেবাননের মাজদাল জওন ও মানসৌরি শহরের কাছে নিজেদের বাগান দেখতে যাওয়া স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রোমে লেবানন ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দিনের মতো এই সরাসরি আলোচনা শুরু হয়েছে। এর আগে ওয়াশিংটন ডিসিতে পাঁচ দফা আলোচনার পর একটি রূপরেখা চুক্তি স্বাক্ষরিত হয়। মঙ্গলবার থেকে রোমে এই আলোচনার ষষ্ঠ দফা চলছে।

চুক্তির রূপরেখায় দুটি ‘পাইলট এলাকা’ দিয়ে শুরু করে দখলকৃত লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। তবে সেনা প্রত্যাহারের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। ইসরায়েলি বাহিনীর ছেড়ে যাওয়া এলাকায় লেবাননের সেনাবাহিনীর পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গ্রহণ এবং হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার শর্তের সঙ্গে বিষয়টি যুক্ত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নিশ্চিত করে জানান, রোমে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং একটি ইতিবাচক আবহে এটি অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২ মার্চের পর থেকে দেশটিতে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত ৪ হাজার ৩২৪ জন নিহত এবং ১২ হাজার ২২৩ জন আহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। দক্ষিণ লেবাননের বেশ কিছু এলাকা কয়েক দশক ধরে ইসরায়েলের দখলে রয়েছে এবং ২০২৩-২৪ সালের যুদ্ধের সময় তারা আরও কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.