পৃথক তারিখে পালিত হবে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস
- Details
- by ২৪ ডেস্ক
প্রতিকূল আবহাওয়া এবং মাঠ পর্যায়ের কর্মসূচিতে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত যুব দিবসগুলো পালনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বর্ষাকালে বড় পরিসরে মেলা ও সমাবেশ আয়োজনে জটিলতা তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুব উদ্যোক্তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা এবং দিবসগুলোর গুরুত্ব যথাযথভাবে তুলে ধরতেই এই পদক্ষেপ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ১ নভেম্বর জাতীয় যুব দিবস এবং ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দিবস দুটি আলাদাভাবে পালনের যৌক্তিকতা তুলে ধরা হয়।
২০২৫ সালে উভয় দিবস ১২ আগস্ট একত্রে পালন করতে গিয়ে বর্ষাকালের কারণে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বৃষ্টির ফলে যুব র্যালি, সমাবেশ এবং যুবমেলা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এতে অংশ নেওয়া যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে গিয়ে বড় ধরনের লোকসানের মুখে পড়েন।
অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা পরিষদের এক বৈঠকে দিবস দুটি একত্রে ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা গেছে, জাতীয় যুব দিবস ব্যতীত অন্য সময়ে যুবমেলার আয়োজন করলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য পাওয়া যায় না। এছাড়া জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে এবং আন্তর্জাতিক যুব দিবস সাধারণত বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় পালিত হয়।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.