আপনি পড়ছেন

হরমুজ প্রণালী ও এর আশপাশের এলাকায় নতুন করে শুরু হওয়া সংঘাতের জেরে পারস্য উপসাগর থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে এশিয়ায় এলএনজির দাম বেড়ে মার্চের শেষের দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরবরাহ সংকটের কারণে ক্রেতারা এখন বিকল্প উৎসের সন্ধান করছেন।

এক মাসেই ২৫ শতাংশ বাড়ল এলএনজির দাম
সমুদ্রে ভাসমান একটি এলএনজি পরিবহনকারী জাহাজ

উত্তর-পূর্ব এশিয়ায় স্পট এলএনজি সরবরাহের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত জাপান-কোরিয়া মার্কারের দর বুধবার ১৯ দশমিক ৬৬ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ১৯ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে। গত এক মাসে এই বেঞ্চমার্কের দর ২৫ দশমিক শূন্য ৩ শতাংশ বেড়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬০ দশমিক ৬৬ শতাংশ বেশি।

বিশ্বব্যাপী এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে পারস্য উপসাগর থেকে। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই অঞ্চল থেকে এলএনজি পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এই সরবরাহ বিঘ্নের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের রপ্তানি কার্যক্রম। কারণ আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে হলে তাদের জাহাজগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথটিই ব্যবহার করতে হয়।

কাতার থেকে সরবরাহ ব্যাহত হওয়ায় বাংলাদেশ ও পাকিস্তানের মতো এশিয়ার আমদানিকারক দেশগুলো বিকল্প উৎস থেকে এলএনজি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। এতে স্পট কার্গোর জন্য প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে এবং দামের ওপর ক্রমাগত ঊর্ধ্বমুখী চাপ তৈরি হচ্ছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। এটি বিশ্বব্যাপী জ্বালানি তেল ও এলএনজি বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.