আপনি পড়ছেন

দক্ষিণ লেবাননে নিজেদের উপস্থিতি জোরদার করতে নতুন করে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ওই অঞ্চলে নিজেদের আধিপত্য পাকাপোক্ত করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েলি দৈনিক মারিভের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

দক্ষিণ লেবাননে স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে একটি অস্থায়ী অবস্থানের ওপর উড়ছে ইসরায়েলের পতাকা

বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বলা হয়, নতুন এসব ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে বুধবার রোমে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষণার পরপরই এই পদক্ষেপের কথা সামনে এলো। ওই আলোচনায় দক্ষিণ লেবাননের দুটি পরীক্ষামূলক এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে একটি রূপরেখা ও নির্দেশিকা নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছিল।

মারিভ জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতি নিয়ে মতবিরোধের জেরে তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। বিভিন্ন দেশের চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহত্তর আঞ্চলিক রূপরেখার অংশ হিসেবে লেবানন ও সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করছেন।

২৬ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে দখলকৃত সব লেবানিজ ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। প্রকাশ্যে নাম উল্লেখ না করা দুটি অঞ্চলে পরীক্ষামূলক মডেল দিয়ে এই প্রত্যাহার শুরু হওয়ার কথা ছিল।

চুক্তিতে সেনা প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এর বাস্তবায়ন নির্ভর করছে খালি করা এলাকাগুলোতে লেবানিজ সেনাবাহিনীর পূর্ণ নিরাপত্তা দায়িত্ব গ্রহণ এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণের ওপর, যা মূলত হিজবুল্লাহকে ইঙ্গিত করে বলা হয়েছে।

লেবাননের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মার্চ থেকে লেবাননে ইসরায়েলি বর্বরোচিত হামলায় অন্তত ৪ হাজার ৩২৪ জন নিহত এবং ১২ হাজার ২২৩ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বর্তমানে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকা ইসরায়েলের দখলে রয়েছে, যার কিছু অংশ কয়েক দশক ধরে এবং বাকি অংশ ২০২৩-২৪ সালের যুদ্ধের সময় দখল করা হয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.