আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রের টাকো বেল রেস্তোরাঁয় খাবার খেয়ে হাজার হাজার মানুষের অসুস্থ হওয়ার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে লেটুস সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টেলর ফার্মস’কে চিহ্নিত করা হয়েছে। এই পরজীবী সংক্রমণের কারণে এরই মধ্যে চার হাজার ৩০০ জনের বেশি গ্রাহক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

টাকো বেলে লেটুস খেয়ে হাজারও মানুষ অসুস্থ
খামারে লেটুস পাতা পরিচর্যা করছেন এক কর্মী

প্রতিবেদনে বলা হয়, টাকো বেল রেস্তোরাঁগুলোতে কাটা লেটুস সরবরাহ করত টেলর ফার্মস। মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাস্ট ফুড চেইনগুলোতে এই লেটুস খেয়েই মূলত গ্রাহকরা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সাইক্লোস্পোরিয়াসিস নামের এই পরজীবী সংক্রমণের কারণে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে বেশি অসুস্থতার ঘটনা ঘটেছে মিশিগানে। তবে কেন্টাকি, ওহাইও এবং ওয়েস্ট ভার্জিনিয়ার টাকো বেল রেস্তোরাঁগুলোতে খাবার খেয়েও অনেকে অসুস্থ হয়েছেন। এই চার অঙ্গরাজ্যে মূল প্রাদুর্ভাব দেখা গেলেও যুক্তরাষ্ট্রের অন্তত ৩৪টি অঙ্গরাজ্যের টাকো বেল চেইনের সঙ্গে এই সংক্রমণের সম্ভাব্য যোগসূত্র রয়েছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সিডিসি এই চার অঙ্গরাজ্যের সংক্রমণের মধ্যে একটি সাধারণ উৎসের ইঙ্গিত পেয়েছে, যা এত বড় পরিসরে অসুস্থতার পেছনে সবচেয়ে স্পষ্ট প্রমাণ।

চলতি সপ্তাহের শুরুতে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) এক শীর্ষ কর্মকর্তা জানান, তাদের তদন্তে শুধু লেটুস নয়, অন্যান্য কৃষিজাত পণ্যও অন্তর্ভুক্ত রয়েছে। এক বিবৃতিতে এফডিএর এক কর্মকর্তা বলেন, ‘আমরা দেখেছি যে টাকো বেলে খাবার খেয়ে অসুস্থ হওয়া মানুষের হার অনেক বেশি। তদন্তকারীরা যখন তাদের সাধারণ খাবারের তালিকা সম্পর্কে জানতে চান, তখন বারবার লেটুসের নাম উঠে এসেছে।’

এফডিএ যখন টাকো বেলের কাছে লেটুসের উৎস সম্পর্কে জানতে চায়, তখন তারা জানায় যে টেলর ফার্মস বিভিন্ন অঙ্গরাজ্যের রেস্তোরাঁগুলোতে এই পণ্য সরবরাহ করত। তবে এই পরজীবী প্রাদুর্ভাবের বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্ট মন্তব্যের অনুরোধ করলেও সিডিসি, এফডিএ, টেলর ফার্মস বা টাকো বেল কোনো সাড়া দেয়নি।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে টাকো বেল করপোরেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার কথা জানায়। বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, ‘আমাদের অতিথিদের স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নির্দিষ্ট রেস্তোরাঁগুলো থেকে সাময়িকভাবে কিছু উপাদান সরিয়ে নেওয়া হয়েছে বলেও তারা উল্লেখ করে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.