আপনি পড়ছেন

ইতালিতে আরও একটি সপ্তাহান্তে তীব্র দাবদাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন শহরে সর্বোচ্চ মাত্রার তাপপ্রবাহের সতর্কতা কিছুটা কমলেও চরম তাপমাত্রা ও স্বাস্থ্যঝুঁকি অব্যাহত থাকবে। শুক্রবার ইতালীয় সংবাদ সংস্থা আনসা এই তথ্য প্রকাশ করে।

ইতালিতে তীব্র দাবদাহ অব্যাহত, ১৬ শহরে রেড অ্যালার্ট
ইতালিতে তীব্র দাবদাহের কারণে অতিষ্ঠ জনজীবন

ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি থাকবে। এর আগে ১৯টি শহরে এই সতর্কতা জারি করার পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরপর রোববার এই সংখ্যা কমে ১৪টিতে দাঁড়াবে।

শনিবার রেড অ্যালার্টের আওতায় থাকা শহরগুলো হলো বোলোগনা, ব্রেসিয়া, ক্যাম্পোবাসো, সিভিটাভেকিয়া, ফ্লোরেন্স, ফ্রোসিনোন, জেনোয়া, ল্যাটিনা, মিলান, পালেরমো, পেরুজিয়া, পেসকারা, রিয়েটি, রোম, তুরিন এবং ভিটারবো।

রোববার বারি, ক্যাম্পোবাসো, সিভিটাভেকিয়া, ফ্লোরেন্স, ফ্রোসিনোন, জেনোয়া, ল্যাটিনা, নেপলস, পালেরমো, পেরুজিয়া, পেসকারা, রিয়েটি, রোম এবং ভিটারবো শহরে রেড অ্যালার্ট কার্যকর থাকবে।

আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ ইতালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে থাকবে। এসব এলাকার কিছু অংশে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের (১২২ ডিগ্রি ফারেনহাইট) কাছাকাছি পৌঁছাতে পারে।

পূর্বাভাসে ক্যাগলিয়ারিতে ৪২, ফোগিয়াতে ৪১, টার্নিতে ৪০, ফ্লোরেন্সে ৩৮, রোমে ৩৭ এবং মিলানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা বলা হয়েছে। এছাড়া সার্ডিনিয়ার অভ্যন্তরীণ অঞ্চলে ৪৬ এবং সিসিলির কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

উত্তর ভেনেতো অঞ্চলে শুক্রবার ও শনিবারের জন্য তাপমাত্রার কারণে ইয়েলো অ্যালার্ট জারি করেছে বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ। এই অঞ্চলে শীতল বাতাস প্রবেশের কারণে শনিবার বজ্রঝড় ও হাইড্রোজোলজিক্যাল ঝুঁকির বিষয়েও সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদরা আশা করছেন, আফ্রিকান অ্যান্টিসাইক্লোন পশ্চিম দিকে সরে যাওয়ায় সোমবার থেকে বর্তমান তাপপ্রবাহ দুর্বল হতে শুরু করবে। দক্ষিণ ইতালি ও দ্বীপগুলোতে তাপমাত্রা সামান্য কমলেও আবহাওয়া বেশ গরম থাকবে।

দীর্ঘস্থায়ী এই তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। শুক্রবার সকালে দক্ষিণাঞ্চলীয় সালের্নো প্রদেশের অ্যাগ্রোপোলির একটি সৈকতে জ্ঞান হারিয়ে ৭৮ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে। এই মৃত্যুর পেছনে অতিরিক্ত গরম একটি কারণ হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.