গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ১৪ জনের
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলের পৃথক হামলায় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে আটজন প্রাণ হারিয়েছেন একজনের জানাজার প্রস্তুতির সময় ড্রোন হামলায়। হামলাগুলোতে আরও বহু মানুষ আহত হয়েছেন। হামাসের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির ৯ মাস পরও ইসরায়েল প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খবর আল জাজিরার

গতকাল শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের একটি সমাবেশে ইসরায়েলি হামলায় আটজন নিহত হন। গাজার সিভিল ডিফেন্স সংস্থা ও আল-আওদা হাসপাতাল এ তথ্য জানিয়েছে। হাসপাতালটি জানিয়েছে, হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় দিনের শুরুতে অন্য এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজার শোভাযাত্রা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হন শোকাহত মানুষ। তাদের ওপর একটি ড্রোন থেকে হামলা চালানো হয়।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ বলেন, যুদ্ধবিরতির কোনো মূল্যই দেওয়া হচ্ছে না। জানাজার শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজন মসজিদ থেকে বের হওয়ার সময় একটি ড্রোন সরাসরি শোভাযাত্রার মানুষের ওপর হামলা চালায়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ওই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, মধ্য গাজায় তারা একটি সন্ত্রাসী সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হামলায় নিরীহ কয়েকজন মানুষ হতাহত হওয়ার অভিযোগ সম্পর্কে তারা অবগত রয়েছে এবং ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।
হামাস এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি ধারাবাহিক ও পরিকল্পিতভাবে লঙ্ঘন করে দখলদার সরকার মধ্যস্থতাকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনেই নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা ও আতঙ্কিত করে চলেছে। এই জঘন্য অপরাধ সেই ধারাবাহিকতারই অংশ।
এর আগে শুক্রবার উত্তর গাজার বেইত লাহিয়ায় আবু তাম্মাম স্কুলের কাছে একটি ইসরায়েলি ড্রোন থেকে ছোড়া বোমায় ৫২ বছর বয়সী এক নারী নিহত হন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। একই দিনে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরে ফিলিস্তিনিদের একটি সমাবেশে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত এবং কয়েকজন আহত হন।
নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে আল-সাওয়ারহা এলাকায় বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত একটি স্থাপনায় ইসরায়েলি হামলায় একজন নিহত হন। এছাড়া গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন। আহতদের মধ্যে শিশুও রয়েছে। খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে ইসরায়েলি গুলিতে আহত এক নারী পরে মারা যান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.