জোহরান মামদানি: নেতানিয়াহুর স্থান দ্য হেগে হওয়া উচিত
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা আছে কি না, তা খতিয়ে দেখছে নিউইয়র্ক সিটি প্রশাসন। শনিবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এ তথ্য জানিয়েছেন বলে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

দ্য নিউইয়র্ক টাইমসের ‘দ্য ইন্টারভিউ’ পডকাস্টে লুলু গার্সিয়া-নাভারোকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান দ্য হেগে হওয়া উচিত। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ গঠন করেছে।’
একজন বিদেশি নেতাকে আটক করার জন্য নিউইয়র্ক পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়ার ক্ষমতা তার আছে কি না, তা নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে সক্রিয় আলোচনা চলছে বলে জানান মামদানি। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যতটুকু করার অনুমতি দেবে, আমরা ঠিক ততটুকুই করব। তবে এর জন্য আমরা নিজেদের মতো করে কোনো নতুন আইন তৈরি করব না।’
এর আগে নিজের নির্বাচনী প্রচারণার সময়ও মামদানি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইসরায়েলি নেতা নিউইয়র্ক সফরে এলে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার চেষ্টা করবেন।
অন্যদিকে, সম্প্রতি রেডিও সঞ্চালক সিড রোজেনবার্গের সঙ্গে এক সাক্ষাৎকারে এই সম্ভাবনা নাকচ করে দিয়ে মামদানির বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমি মনে করি তার দেখা উচিত তিনি কাকে নিন্দা করছেন আর কার প্রশংসা করছেন। তিনি ইসরায়েলের নিন্দা করছেন, যা এমন একটি একক গণতন্ত্র এবং আমেরিকান মূল্যবোধের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে।’
মামদানি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বারবার নিন্দা জানিয়েছেন। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের বর্বরোচিত হামলারও কঠোর সমালোচনা করেছেন তিনি। সাক্ষাৎকারে গাজা ইস্যুতে মার্কিন নীতির সমালোচনা করে নিউইয়র্কের মেয়র বলেন, ‘আমাদের দেশ গাজা ও ফিলিস্তিনের সঙ্গে যা করেছে, তার চেয়ে দেউলিয়া নীতি খুঁজে পাওয়া কঠিন।’
এ ছাড়া ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের প্রার্থিতার সম্ভাবনার প্রতিও সমর্থন জানান মামদানি। পাশাপাশি তিনি নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশের নেতৃত্বের প্রশংসা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেন। তবে গুরুতর অপরাধের ক্ষেত্রে সহযোগিতার ওপর জোর দিয়ে তিনি জানান, বর্তমানে নিউইয়র্কবাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জীবনযাত্রার ব্যয়ভার সামলানো।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.