আপনি পড়ছেন

প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ারের নেতৃত্বাধীন সরকার এবং পার্লামেন্টের চাপের মুখে নিজের মেয়াদ শেষ করার একটি সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করেছেন হাঙ্গেরির রাষ্ট্রপতি তামাস সুলেয়োক। শনিবার তিনি এই সংশোধনীতে স্বাক্ষর করেন, যার ফলে রবিবার তার মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, দেশের চলমান সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটাধিকারের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী।

হাঙ্গেরিতে ব্যাপক সংস্কার: সরছেন রাষ্ট্রপতি, এমপিদের মেয়াদ নির্দিষ্ট করার উদ্যোগ
হাঙ্গেরির রাষ্ট্রপতি তামাস সুলেয়োক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে সুলেয়োক তার সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আমার হাতে থাকা পাঁচ দিনের পর্যালোচনা সময়সীমা ব্যবহার করে হাঙ্গেরির মৌলিক আইনের ১৭তম সংশোধনীতে আমি স্বাক্ষর করেছি।’

সংশোধনীটি কার্যকর হওয়ার পরদিন তার রাষ্ট্রপতির ম্যান্ডেট শেষ হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত পার্লামেন্টের স্পিকার অ্যাগনেস ফর্স্টহফার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

সোমবার পার্লামেন্টে ১৩৯-৬ ভোটে কোনো ভোটদান থেকে বিরত থাকা ছাড়াই সংশোধনীটি পাস হয়। সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনামলে ২০২৪ সালে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিলেন সুলেয়োক। ২০২৬ সালের এপ্রিলের সাধারণ নির্বাচনের পর ক্ষমতায় আসা বর্তমান প্রধানমন্ত্রী ম্যাগিয়ারের তিসা পার্টির পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি সুলেয়োককে সরিয়ে সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে সরকার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে মে মাসে কাউন্সিল অব ইউরোপের ভেনিস কমিশনের মতামত চেয়েছিলেন সুলেয়োক। তবে শেষ পর্যন্ত তিনি পদ ছাড়ছেন। তিসা পার্টি সরাসরি নির্বাচনের কথা বললেও বর্তমান ব্যবস্থায় পার্লামেন্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভোটাধিকারের বয়স কমানোর পক্ষে মত দেন প্রধানমন্ত্রী ম্যাগিয়ার। নতুন সংবিধান প্রণয়নের সময় তিনি এই পরিবর্তন সমর্থন করবেন বলে জানান। ১৮ বছরের কম বয়সীদের বেশিরভাগই সাধারণ ও গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে যথেষ্ট প্রস্তুত এবং সচেতন বলে তিনি মনে করেন।

এই সংশোধনীর মাধ্যমে সংসদ সদস্যদের (এমপি) মেয়াদের সীমাও নির্ধারণ করা হচ্ছে, যা ২০৩০ সালের নির্বাচনে দীর্ঘদিনের অনেক আইনপ্রণেতাকে অংশ নিতে বাধা দেবে। ম্যাগিয়ার জানান, সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনামলে পার্লামেন্টের ভূমিকা দুর্বল করার যে চেষ্টা হয়েছিল, তা থেকে বেরিয়ে এসে তার সরকার সংসদীয় ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করেছে। এমপিদের মেয়াদের সীমা নির্ধারণ সংসদীয় রাজনীতির মান উন্নত করতে সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশেও ভোটাধিকারের বয়স নিয়ে বিতর্ক চলছে। সম্প্রতি যুক্তরাজ্য সরকারও আগামী সাধারণ নির্বাচনের আগে ভোটাধিকারের বয়স ১৬ বছরে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.