আপনি পড়ছেন

অভিবাসন কর্মকর্তাদের জড়িত থাকার সংঘাতের ঘটনাগুলো নিয়ে আর তদন্ত করবে না এফবিআই। সম্প্রতি কেন্দ্রীয় এজেন্টদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়।

অভিবাসন কর্মকর্তাদের সংঘাতের তদন্ত বন্ধ করছে এফবিআই
যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় এজেন্ট ও বিক্ষোভকারীদের মুখোমুখি অবস্থান

এ ধরনের তদন্তের মাধ্যমে অতিরিক্ত বলপ্রয়োগে অভিযুক্ত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকর্তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে অভিবাসন এজেন্টদের ওপর নজরদারি উল্লেখযোগ্যভাবে কমে যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন কেন্দ্রীয় কর্মকর্তাদের জড়িত থাকার বিভিন্ন প্রাণঘাতী সংঘাত নিয়ে ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়েছে, ঠিক তখনই এমন পদক্ষেপের কথা সামনে এলো।

বৃহস্পতিবার এফবিআইয়ের ব্যবস্থাপকরা এই পরিবর্তনের বিষয়ে লিখিত নোটিশ পান। একই দিনে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) কিছু এজেন্টকেও তাদের এফবিআই সমকক্ষরা বিষয়টি জানান। নির্দেশনায় বলা হয়, ডিএইচএস এজেন্টদের ওপর কথিত হামলার ঘটনাগুলো নিয়ে ব্যুরো আর তদন্ত করবে না। যদিও এ ধরনের অনুসন্ধান সাধারণত কী ঘটেছিল তা নির্ধারণে সাহায্য করে এবং কর্মকর্তাদের নিজেদের জড়িত থাকার প্রমাণও বের করে আনে।

তবে বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক যৌথ বিবৃতিতে নীতিমালায় পরিবর্তনের বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কেন্দ্রীয় কর্মকর্তাদের ওপর হামলার তদন্তের ক্ষেত্রে ডিএইচএস ও বিচার বিভাগের মধ্যকার সম্পর্কে কোনো পরিবর্তন আসেনি এবং এফবিআই সংস্থার নীতিমালা অনুযায়ী তদন্ত চালিয়ে যাবে।’

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.